দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশ
রায়গঞ্জে ধান সংগ্রহে স্থবিরতার অভিযোগ তদন্তে কমিটি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা সরকারি খাদ্যগুদামে বোরো মৌসুমে ধান সংগ্রহে স্থবিরতার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। দৈনিক সকালের সময়–এ এ–সংক্রান্ত সংবাদ প্রকাশের পর প্রশাসন এ উদ্যোগ নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারীর স্বাক্ষরিত অফিস আদেশে গত রোববার তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন তিনি।
অফিস আদেশে বলা হয়েছে, বোরো মৌসুমে বস্তা সরবরাহে বিলম্বসহ বিভিন্ন কারণে কৃষকেরা সরকারি খাদ্যগুদামে ধান দিতে না পেরে ফিরে যাওয়ার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য দুই সদস্য হলেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা। কমিটিকে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা যাচাই, মতামত ও প্রয়োজনীয় সুপারিশসহ আগামী সাত কর্মদিবসের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
অফিস আদেশের অনুলিপি জেলা প্রশাসক, জেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এবং চান্দাইকোনা সরকারি খাদ্যগুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, দৈনিক সকালের সময় পত্রিকায় এর আগে ‘রায়গঞ্জে ধান-চাল সংগ্রহে লক্ষ্যমাত্রা পূরণে হোঁচট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে বোরো মৌসুমে ধান সংগ্রহে স্থবিরতা ও বস্তা-সংকটসহ বিভিন্ন সমস্যার বিষয়টি তুলে ধরা হয়। পরে উপজেলা প্রশাসন অভিযোগের সত্যতা যাচাইয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার