মোহনগঞ্জে মাদক সেবনে কারাদণ্ড ও গ্রেফতার ৩
নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের সময় হাতেনাতে গ্রেফতার তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার সিএনজি স্ট্যান্ড সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে ওই তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে সহকারী কমিশনার (ভূমি) তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মোহনগঞ্জ উপজেলার সেখুপুর গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে সুজন মিয়া (৩৬), সামাইকোনা গ্রামের রইছ মিয়ার ছেলে রাজন মিয়া (৩২) এবং সুনামগঞ্জের ধর্মপাশা সদর এলাকার কাজিম উদ্দিন আহমেদের ছেলে রিয়াজুল আহমেদ (১৮)।
ভ্রাম্যমাণ আদালতে সুজন মিয়া ও রাজন মিয়াকে চার মাস করে এবং রিয়াজুল আহমেদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, দণ্ডপ্রাপ্তদের পরে রাতেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার