মনপুরায় অবৈধভাবে খাল দখল: পানি নিষ্কাশনের একমাত্র পথ বন্ধ, জলাবদ্ধতায় দুর্ভোগে ৪ হাজার পরিবার
ভোলার মনপুরা উপজেলার ২ নম্বর হাজীরহাট ইউনিয়নের চর যতিন ৪ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে খাল দখল করে পানি নিষ্কাশনের একমাত্র পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কিছু প্রভাবশালী কুচক্রী মহল খালটি দখল করে রাখায় প্রায় ৪ হাজার পরিবার দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার মধ্যে মানবেতর জীবনযাপন করছে।
মঙ্গলবার ৭ জুলাই সরজমিন প্রদর্শনী করে দেখা যায় পানি বন্দি অবস্থায় রয়েছে ৪ হাজার পরিবার।
স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র খালটি কয়েকটি পরিবার অবৈধভাবে দখল করে রেখেছে। এ কারণে বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন হতে পারে না। গত বছরও আমরা একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছি, কিন্তু কোনো সুফল পাইনি।
তিনি আরও বলেন, এ বছর টানা বৃষ্টিতে আমাদের বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। এমনকি ভাত রান্না করার একমাত্র চুলাটিও পানিতে ডুবে আছে। ফলে আমরা ঠিকমতো রান্নাও করতে পারছি না। আমরা চাই, উপজেলা প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে আমাদের এই দুর্ভোগ থেকে মুক্তি দিক।”
স্থানীয় বাসিন্দারা জানান, ওই খালটি ছিল এলাকার বৃষ্টির পানি ও জমে থাকা পানি নিষ্কাশনের একমাত্র পথ। খালটি দখল হয়ে যাওয়ায় পানি স্বাভাবিকভাবে বের হতে পারছে না। ফলে বাড়িঘর, রাস্তাঘাট ও কৃষিজমি পানিতে তলিয়ে থাকছে। এতে চরম দুর্ভোগের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।
ভুক্তভোগীরা দ্রুত অবৈধ দখল উচ্ছেদ করে খালটি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু মুছা জানান , “গ্রামের মানুষ বর্তমানে পানিবন্দি অবস্থায় রয়েছেন। বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। অতি দ্রুত পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকাবাসীর আশা, দ্রুত তদন্ত করে খালটি দখলমুক্ত করা হবে এবং পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা ফিরিয়ে আনা হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ