ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধ্বসে ১ জনের মৃত্যু, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে প্রশাসনের মাইকিং


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ৭-৭-২০২৬ দুপুর ১:৫৪

কয়েকদিনের টানা বর্ষন ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙ্গামাটির বিভিন্ন স্থানে পাহাড় ধসের আশঙ্কায় দেখা দিয়েছে। রাঙ্গামাটিসহ উপজেলাগুলোর কয়েকটি এলাকায় পাহাড় ধসের ঝুঁকিতে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য মাইকিং করে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে।
এদিকে মঙ্গলবার (৭ জুলাই) সকালে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ডের লাইল্যাঘোনা এলাকায় পাহাড় ধসে লক্ষী বিলাশ চাকমা (৬২) নামে একজনের মৃত্যু হয়েছে। 
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গরুর খড়ের স্তুপে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য ড্রেন কাটার কাজ করছিলেন লক্ষী বিলাশ চাকমা। এ সময় পাহাড়ের ওপর থেকে একটি বড় গাছের গোড়াসহ মাটি ধসে তার শরীরের ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহত পরিবারকে সহায়তার আশ্বাস প্রদান করেন। তিনি জানান, সকালে গরুর স্তপ পরিস্কার করতে গিয়ে পাহাড় ধ্বসে একজন মারা গেছে। তবে আমরা সতর্কতামূলক পাহাড়ে বসবাসরতদের বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে গিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহন করার জন্য। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। 
অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে টানা বর্ষন শুরু হলেই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের  জীবন রক্ষায় প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য প্রচারনা চালানো হচ্ছে এবং তারা যাতে ভারী বর্ষন শুরু হলে ঝুকিপুর্ণ পাহাড়ের ঢাল ও পাদদেশে অবস্থান না করে তার জন্য আহ্বান জানিয়ে আসছে। 
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় রাঙ্গামাটি পৌর এলাকার ৯টি ওয়ার্ডে মোট ১১টি সহ জেলায় ৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পৌর এলাকার ২৮টি স্থানকে পাহাড় ধ্বস প্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন