ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

​নাটোরের বড়াইগ্রামে ১৮৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ৭-৭-২০২৬ দুপুর ১:৫৪
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ১৮৭ পিস ইয়াবাসহ  শাহিন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, । সোমবার (৬ জুলাই) রাত সোয়া ১০টার দিকে উপজেলার চান্দাই ইউনিয়নের সরকার পাড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃত শাহিন বড়াইগ্রাম থানার চান্দাই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
​র‍্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে বড়াইগ্রামের সরকার পাড়া মোড় এলাকায় অভিযান চালায় র‍্যাবের একটি বিশেষ দল। অভিযানে মো. শাহিনকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮৭ পিস ইয়াবা জব্দ করা হয়।
​র‍্যাব জানায়, শাহিন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে বড়াইগ্রামসহ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দরে মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছিলেন।
​গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৫  , এ ঘটনায় আসামির বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / এমএসএম

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা