টানা বর্ষণে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি, ৪ ইউনিটে উৎপাদন হচ্ছে ১২৫ মেগাওয়াট
সাম্প্রতিক টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে।।কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টার পরিমাপ অনুযায়ী, কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ৪টি সচল রয়েছে এবং মোট ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
বিষয়টি সত্যতা নিশ্চিত করে, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোঃ তারেক আহমেদ জানান, বর্তমানে কেন্দ্রের ৫টির মধ্যে ৪টি ইউনিট সচল রয়েছে। ১নং ইউনিটে ৩৫ মেগাওয়াট, ২নং ইউনিটে ৩৪ মেগাওয়াট, ৪নং ইউনিটে ২৮ মেগাওয়াট এবং ৫নং ইউনিটে ২৮ মেগাওয়াট সহ মোট ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এছাড়া বর্তমানে রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদে পানির স্তর রয়েছে ৭৯ দশমিক ৯ ফুট এমএসএল (মিনসি লেভেল)।
এছাড়া তিনি আরো জানান, বৃষ্টিপাত অব্যাহত থাকলে এবং কাপ্তাই হ্রদের পানির স্তর বৃদ্ধি পেলে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন আরো বৃদ্ধি পাবে।
প্রসঙ্গত, পানির ওপর নির্ভরশীল কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে ৫টি ইউনিটে ২৪০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে। এছাড়া কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল।
এমএসএম / এমএসএম
চিতলমারীতে সাক্ষরতা দিবসের আলোচনা: ‘শুধু পড়া-লেখা নয়, দক্ষ নাগরিক গড়াই লক্ষ্য’
মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও গার্লস গাইড গঠন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
বারহাট্টায় সারের দোকানে অনিয়ম, ছয় ব্যবসায়ীকে জরিমানা
মেঘনা উপজেলা হাসপাতাল পরিদর্শন করলেন ড. খন্দকার মারুফ হোসেন
অবৈধভাবে বালু উত্তোলন করায় ১ লাখ টাকা জরিমানা
নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার দুই বছর মেয়াদি নতুন কমিটি অনুমোদন
নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার দুই বছর মেয়াদি নতুন কমিটি অনুমোদন : সভাপতি ফারুক হোসেন, সম্পাদক বেলাল
গুদামে পর্যাপ্ত মজুত থাকলেও মাঠে সারের হাহাকার: সরবরাহ শৃঙ্খলে গলদ ও চাহিদার গরমিল
দাউদকান্দিতে মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
মনপুরায় আড়াই কেজি ওজনের রাজা ইলিশের দাম ১৫ হাজার টাকা
প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়