গোপালগঞ্জ পৌরসভার ইতিহাস কিন্তুু উন্নয়নের ছোঁয়া কতটুক
গোপালগঞ্জ পৌরসভা বাংলাদেশের দক্ষিণ -পশ্চিমাঞ্চলের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ একটি পৌর প্রতিষ্ঠান। মধুমতী নদীর তীরবর্তী গোপালগঞ্জ শহর দীর্ঘদিন ধরে এ অঞ্চলের প্রশাসনিক, শিক্ষা, সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত। শহরটির ক্রমবর্ধমান জনসংখ্যা ও নাগরিক সেবার প্রয়োজনীয়তা বিবেচনায় স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২০ জানুয়ারি গোপালগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত করেন। প্রতিষ্ঠার পরন গোপালগঞ্জ জেলার প্রথম পৌরসভা এবং বর্তমানে জেলার প্রধান নগর প্রশাসনিক প্রতিষ্ঠান।
গোপালগঞ্জ শহরের ইতিহাস ব্রিটিশ শাসনামল পর্যন্ত বিস্তৃত। ১৮৭২ সালে গোপালগঞ্জ থানা এবং ১৯০৯ সালে গোপালগঞ্জ মহকুমা প্রতিষ্ঠার মাধ্যমে শহরটির প্রশাসনিক গুরুত্ব বৃদ্ধি পায়। পরবর্তীতে ১৯৮৪ সালে গোপালগঞ্জ জেলা হিসেবে স্বীকৃতি লাভ করলে শহরের উন্নয়ন আরও ত্বরান্বিত হয় এবং পৌরসভার কার্যক্রমও বিস্তৃত হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকেই গোপালগঞ্জ পৌরসভা নাগরিক জীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সড়ক নির্মাণ ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তার আলোকসজ্জা, পরিচ্ছন্নতা, জনস্ব
স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পৌরসভার অবদান উল্লেখযোগ্য। সময়ের সঙ্গে সঙ্গে শহরের অবকাঠামো আধুনিক হয়েছে এবং নাগরিক সুবিধাও বৃদ্ধি হলে ও রাস্তাঘাট তেমন পরিবর্তন হয়নি এর কারণ যে যার মত বাড়ি করেন রাস্তা সরু, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ডুকতে পারেন। এমনকি রিক্সা নিয়ে যাওয়া যায় না । যে যার মতে রাস্তার নামকরণ, এলাকার নাম দিচ্ছে। আগে গোপালগঞ্জ পাড়া ছিল চার-পাঁচটি মধ্যপাড়া, ব্যাংক পাড়া, মিয়াপাড়া, গেটপাড়া। আজ ১৫ টি হলে ও এই সব এলাকায় নামকরণ কে করছে পৌর কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি..? শহর আয়তন এখন অনেক গুন।
গোপালগঞ্জ পৌরসভার ইতিহাসের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিও গভীরভাবে জড়িত। তাঁর জন্মভূমি গোপালগঞ্জ জেলা হওয়ায় এই শহরের ঐতিহাসিক ও জাতীয় গুরুত্ব বিশেষভাবে স্বীকৃত। প্রতিবছর দেশ-বিদেশ থেকে অসংখ্য মানুষ গোপালগঞ্জে আসেন, যা শহরের অর্থনীতি ও উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলে।
বর্তমানে গোপালগঞ্জ পৌরসভা একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পদ্মা সেতু চালুর পর রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজ হওয়ায় ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং নগরায়ণের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে উন্নত নাগরিক সেবা, টেকসই অবকাঠামো এবং পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনার মাধ্যমে গোপালগঞ্জ পৌরসভা দেশের অন্যতম আধুনিক পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত হবে—এমনটাই সবার প্রত্যাশা।
গোপালগঞ্জ পৌরসভা বর্তমানে বাংলাদেশের ক' শ্রেণীর একটি পৌরসভা, পৌরসভার ওয়ার্ড সংখ্যা ১৫ " এই সব ওয়ার্ডের রাস্তাঘাটেরর অবস্থা নাজুক। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর নেতৃত্বে জেলার সার্বিক পরিস্থিতি মাথায় রেখে শহরকে আধুনিক শহর গড়ে তোলার জন্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। জেলা বাসী মনে করেন ঘরের সন্তান আজ এমপি তিনিই ভাল বুঝবেন শহরকে আধুনিক ছোঁয়া ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলবেন। বিগত সরকারের উন্নয়ন হয়েছে কিছু মুখচেনা মানুষের। জনগণ তেমন কোন সুযোগ সুবিধা পাইনি। শহর সেই ব্রিটিশ আমলের শুধু বর্তমান কিছু বিল্ডিং হয়েছে এটাই উন্নয়ন.?
জেলার জনগণ বলেন আজ রংপুর ও বগুড়া কত এগিয়ে তাহলে এতদিন বঙ্গবন্ধুর শহর কেন অন্ধকারে..?
বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া বলেছেন আমি গোপালগঞ্জ শহরকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলবেন। সারা বাংলাদেশের ন্যায় গোপালগঞ্জ ও উন্নয়ন হবে। ইনশাআল্লাহ! কিন্তুু আজ ৭ ই জুলাই ২০২৬ বাজেট ঘোঘনা করেছে সাংবাদিক ও স্হানীয় নাগরিকদের উপস্থিতি কতটুকু ছিল পৌর কতৃপক্ষের সুদৃষ্টি ও জনসচেতনতা কবে হবে..? এই বাজেট জানার অধিকার কি জনগণের নেই..? আমরা আজ ও নিজেরা পরিস্কার ও পরিচ্ছন্ন মনোভাব নিয়ে দেশকে কলুষিত মুক্ত করতে পারছিনা কেন..? এই দেশ সমাজ বদলাতে তারেক জিয়ার সৎ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। ইনশাআল্লাহ!
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬