ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ত্রিশালে দুই বোনের জমি দখলের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ৭-৭-২০২৬ দুপুর ৪:১৫

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের আপন দুই বোনের জমি দখলের অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে। 

অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী ১/ মোঃ আব্দুল মান্নান (৫৬), পিতা মৃত সিদ্দিকুর রহমান,  ২/ মোঃ অলি (৩০), ৩/ মোঃ আবির (২২) উভয় পিতা মোঃ আব্দুল মান্নান, ৪/ মোঃ শফিকুল ইসলাম শফি (৪০) পিতা মৃত হাতেম আলী সর্বসাং দরিল্যা মুন্সীবাড়ি। দুই বোনের নামে মায়ের দলিল করা সম্পত্তি দখলের চেষ্টা চালানো হয়। 

এ সময় ভুক্তভোগী ফরিদা খাতুন বলেন, আমার মা আমাদের দুই বোনের নামে ১০৪ শতাংশ জমি দলিল করে দিয়ে যান।  আজ ১০/১২ বছর ধরে ভাই ও তার ছেলেরা আমাদের জমি দখল করার চেষ্টা করছে। আমার আপন ভাই হয়ে এখন আমাদের সাথে এমনটি করবে তা স্বপ্নেও ভাবতে পারি নাই।  

এসময় আরেক বোন মোছাঃ ফিরোজা খাতুন বলেন, বলেন আমাদের দুই বোনের সম্পত্তির উপর এতো লোভ কেন?  আমার মা যে সম্পত্তি আমাদের দুই বোনের নামে জীবিত অবস্থায়
লিখে দিয়েছেন। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল মান্নান বলেন, এ জমি নিয়ে আদালতে মামলা চলমান আছে। 

ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা