মনিরামপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিককে শায়েস্তা করতে টাকা দেওয়ায় বাবাকে মারধর
যশোরের মরিামপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিককে শায়েস্তা করতে জমি বিক্রি করে টাকা না দেওয়ায় বাবাকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে ছেলে। মাস তিনেক আগে উপজেলার লেবুগাতি গ্রামের সুকুমার বাইনের ছেলে অশোক বাইনের স্ত্রী অন্যের হাত ধরে পালিয়ে যায়। স্ত্রীর পরকীয়া প্রেমিককে শায়েস্তা করতে মরিয়া স্বামী অশোক বাইন জমি বিক্রি করে টাকা দিতে বাবা সুকুমার বাইনকে সেই থেকে চাপ দিয়ে আসছিল। কিন্তু জমি বিক্রি করে টাকা দিতে নারাজ বাবা। প্রতিশোধের নেশায় মত্ত ছেলে টাকা না পেয়ে বাবাকে সোমবার সকালে মারধর করে হাসপাতালে পাঠায়।
বাবা সুকুমার বাইন কান্নাজড়িত কন্ঠে জানান, তার দুই ছেলের মধ্যে ছোট অশোক বাইনের স্ত্রী দুই সন্তানের জননী গত ছয় মাস আগে পাশের বাড়ির এক ছেলের সাথে প্রেম করে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। তিনি খোঁজাখুজির পর ছেলে অশোক বাইনের দুই সন্তানের ভবিষ্যত চিন্তা করে বৌমাকে বুঝিয়ে-শুনিয়ে বাড়িতে নিয়ে আসেন। তিন মাস পর তার বৌমা ফের চলে চলে যায়। এতে চরম ক্ষিপ্ত হয় ছেলে। সংসার ভাঙ্গায় ছেলের মাথায় প্রতিশোধের নেশা চেপে বসে। টাকা জোগাড় করে স্ত্রীর পরকীয়া প্রেমিককে মারতে চাই। এজন্য জমি বিক্রি করে টাকা দিতে চাপ দেয় ছেলে অশোক বাইন। না দেওয়ায় তাকে মারধর করেছে বলে তিনি দাবী করেন। তিনি ছেলের নামে মামলার প্রস্তুতিও নিচ্ছিলেন।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য প্রনব কুমার বিশ্বাস জানান, দুই সন্তান রেখে বউ চলে যাওয়ায় মানসিকভাবে ভেঙ্গে পড়েছে ছেলে অশোক বাইন। তাকে গ্রামের অনেকেই বোঝালেও অশোক কোনভাবেই বুঝতে চাচ্ছে না। তবে, গ্রামের লোকজন অশোক বাইনকে ভাল ছেলে হিসেবেই জানে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ জানান, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ দেয়নি।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস