শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদ্যাপিত
'উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন।
সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, শেরপুর জনাব এ কে এম জহিরুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক জনাব এ বি এম মামুনুর রশিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাকিল আহমেদ। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শেরপুরের উপপরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর আলম।
বৈষম্যহীন সমাজ বিনির্মাণের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পল্লী উন্নয়ন নীতি ও কৌশল প্রণয়ন, পল্লী উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিতকরণ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিকে মূল আলোচ্য বিষয় হিসেবে বিবেচনা করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তাগণ দেশের টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে পল্লী উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব শেখ জাহিদ হাসান প্রিন্স; উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর জনাব মো. সাখাওয়াত হোসেন; জেলা মৎস্য কর্মকর্তা জনাব তোফায়েল আহমেদ; উপজেলা নির্বাহী অফিসার, শেরপুর সদর; জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম; শেরপুর প্রেসক্লাবের সভাপতি জনাব কাকন রেজা; বিশিষ্ট সমাজসেবী মিজ্ রাজিয়া সামাদ ডালিয়া; বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির রাজনীতিক জনাব মো. আব্দুল আউয়াল চৌধুরী, ব্র্যাক শেরপুরের প্রতিনিধি মিজ্ ফারহানা মিল্কীসহ সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী এবং বিআরডিবির শ্রেষ্ঠ উপকারভোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এছাড়া পোল্ট্রি ও গাভী পালন কার্যক্রমের জন্য ৬ জন উপকারভোগীর মধ্যে মোট ৭ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়।
এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুধীজনের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা
সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা
Link Copied