মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালুর লক্ষে স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণের অংশ হিসেবে জনতা ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখা এবং স্কলার্স পাবলিক স্কুলের মধ্যে ডিজিটাল পেমেন্ট সেবা চালুর লক্ষ্যে ৭ জুলাই দুপুর ১২টায় একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক পিএলসি ফরিদপুর অঞ্চলের এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আবু জাহিদ। জনতা ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার ব্যবস্থাপক মোঃ এনামুল হাসান সভাপতিত্বে এবং
মুকসুদপুর জনতা ব্যাংকের সিনিয়র অফিসার সোহাগ চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংক পিএলসি ফরিদপুর অঞ্চলের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ এস্কেন্দার আলী,স্কলার্স পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো: ওহিদুল ইসলাম, মুকসুদপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক মশিউর রহ
মান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া ও সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফেন মুক্তা,প্রচার সম্পাদক মো: মামুন মোল্লা ও কার্যকরী সদস্য নূর আলম শেখসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী ও
অভিভাবকবৃন্দ।
এই সমঝোতার ফলে এখন থেকে স্কলার্স পাবলিক স্কুলের শিক্ষার্থীদের ভর্তি ফ্রি, বেতনসহ অন্যান্য সকল ধরনের ফ্রি জনতা ব্যাংকের ডিজিটাল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই নিরাপদ, সহজ ও দ্রুত পরিশোধ করা যাবে। এতে অভিভাবকদের ব্যাংক বা শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। আর্থিক লেনদেন হবে আরও স্বচ্ছ ও ঝামেলামুক্ত।
জনতা ব্যাংক পিএলসি ফরিদপুর অঞ্চলের এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আবু জাহিদ
বলেন, দেশে ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস লেনদেনের প্রসারে জনতা ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি আদায়ের প্রক্রিয়া আরও সহজ, নিরাপদ ও আধুনিক হবে। পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত