ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ফেনী চেম্বার অব কমার্সের নবনির্বাচিত জুনিয়র সহ-সভাপতি ও সহযোগী পরিচালককে সংবর্ধনা


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ৭-৭-২০২৬ দুপুর ৪:২০

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফসিসিআই) পরিচালনা পর্ষদের নবনির্বাচিত জুনিয়র সহ-সভাপতি ও সহযোগী পরিচালককে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে ফেনী প্রেসক্লাবে মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হয়েছেন- ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালনা পর্ষদের নবনির্বাচিত জুনিয়র সহ-সভাপতি মো. মাঈন উদ্দিন ও সহযোগী পরিচালক মো. নুর নবী জীবন।
ইয়ুথ জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহজালাল ভূঁইয়ার সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন - বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি একেএম আবদুর রহীম, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গ্রুপ পরিচালক শহীদুল ইসলাম ভূঁইয়া, দৈনিক স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, দৈনিক ফেনী পত্রিকার সম্পাদক আরিফুল আমিন রিজভী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব মহিউদ্দিন খোন্দকার, কবি ইকবাল চৌধুরী, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা সংবাদদাতা নাজমুল হক শামীম, দৈনিক ফেনী পত্রিকার নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক ও সময় টিভির সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল। এ সময় বক্তারা বলেন, ফেনী চেম্বারে যে একতরফা নির্বাচন হতে যাচ্ছিলো সেখানে সংশ্লিষ্টজনেরা এই নির্বাচনে অংশ নিয়ে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন; তা সত্যিই প্রশংসার দাবিদার। শহর ব্যবসায়ী সমিতি ও সর্বশেষ ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের মাধ্যমে ফেনীতে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো। আশা করি, এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে। বক্তারা আরো বলেন, বিগত সময়ে সারাদেশে নির্বাচন নিয়ে 'ফেনী স্টাইল' বেশ আলোচিত ছিল। সেই 'ফেনী স্টাইল'কে ভেঙে গণতন্ত্র প্রতিষ্ঠায় নিঃসন্দেহে ফেনী চেম্বারের নির্বাচন ভূমিকা রেখেছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান