রাণীশংকৈলে দীর্ঘদিন স্কুলে না গিয়েও বেতন তুলছেন শিক্ষক ও ইউপি চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাংলাগড় হাইস্কুলে সহকারী শিক্ষক শরৎচন্দ্র রায়ের বিরুদ্ধে গত তিন মাস ধরে স্কুলে না গিয়েও নিয়মিত বেতন ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, তিনি রাতোর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান। এ প্রভাব খাটিয়ে তিনি স্কুলে না এসেও নিয়মিত বেতন তুলে নিচ্ছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, তিনি চলতি বছরের ১ এপ্রিল থেকে টানা তিন মাস ৫ দিন বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। বিদ্যালয়ের হাজিরা খাতায় তার কোনো স্বাক্ষর নেই। তবুও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে তিনি নিয়মিতভাবে মাসিক বেতন তুলছেন। স্কুলের হাজিরা খাতায় দেখা যায়, ৩ মাস ৫ দিন ধরে হাজিরা খাতায় স্বাক্ষর করেনি ওই শিক্ষক। এবং কোনো রকম ছুটি ছাড়াই তিনি মাসের পর মাস স্কুলে অনুপস্থিত থাকছেন।
স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, কর্মস্থলে না থেকেও, দায়িত্ব পালন না করেও কিভাবে একজন শিক্ষক মাসের পর মাস বেতন তুলতে পারেন? এনিয়ে জনমনে অসন্তোষ দেখা দিয়েছে। অপরদিকে বাংলাগড় হাইস্কুলের শিক্ষার্থীরা বলেন, আমদের শরৎচন্দ্র স্যার অনেকদিন ধরে স্কুলে আসেন না।
এ ব্যাপারে সহকারী শিক্ষক শরৎচন্দ্র রায় বলেন, বেতন উত্তোলন করতে পারবো তবে নিয়মানুযায়ী হাজিরা খাতায় স্বাক্ষর থাকা উচিত। এ বিষয়ে বাংলাগড় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশান্ত কুমার রায় বলেন, সহকারী শিক্ষক শরৎচন্দ্র রায় একই সাথে আবার বর্তমান ইউপি চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন ধরে স্কুলে আসছেন না তো, এটা নিয়ে আমি অসহায় হয়ে পড়েছি। তবে, তিনি এ সময়ে বেতন তুলতে পারেন না।
রাণীশংকৈল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন জানান, স্কুল না করে ওই সহকারী শিক্ষক বেতন নিতে পারেন না। বিষয়টি আপনি জানতেন কিনা প্রশ্ন করা হলে শিক্ষা অফিসার বলেন, আমি আগে জানতে পারিনি, সাংবাদিকদের মাধ্যমে প্রথম জানলাম। তিনি আরও বলেন, স্কুল কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা