ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কেয়া গ্রুপের ৪ টি প্রতিষ্ঠান লে-অফ বর্ধিত ঘোষণা


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৭-৭-২০২৬ দুপুর ৪:২২

ব্যাংকিং জটিলতা এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্নতার কারণ দেখিয়ে গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত কেয়া গ্রুপের চারটি কারখানা আগামী ১৭ জুলাই পর্যন্ত লে-অফ বর্ধিত ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) এ সংক্রান্ত একটি নোটিশ কারখানার মূল ফটকের সামনে সাঁটিয়ে দেওয়া হয়েছে। লে-অফ ঘোষণাকৃত কারখানা গুলো হলো
কেয়া কসমেটিকস্ লিমিটেড (নীট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন ও কেয়া ইয়ার্ন মিলস্ লিমিটেড)। 

কেয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরকৃত
নোটিশে উল্লেখ করা হয় ব্যাংকিং জটিলতা এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্নতার কারণে কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী গত ৬ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত সম্ভাব্য মোট ৩৫ (পঁয়ত্রিশ) দিনের জন্য ধারা-১২ অনুযায়ী কারখানাটি "লে-অফ" ঘোষণা করা হয়েছিল।

কিন্তু এখন পর্যন্ত উপরোক্ত পরিস্থিতির কোন উন্নতি না হওয়ায় আগামী ১১ জুলাই  হতে ১৭ জুলাই পর্যন্ত আরও সম্ভাব্য ৭ (সাত) দিনের জন্য "লে-অফ” বর্ধিত করা হলো। লে-অফ চলাকালীন শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীগণকে আইন অনুযায়ী প্রাপ্য সুবিধা প্রদান করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

নোটিশে আরও উল্লেখ করা হয় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা ১৬ অনুযায়ী সে সকল শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীগণ ৩ (তিন) মাসের অধিক সময় ধরে মালিকের অধীনে নিরবিচ্ছিন্নভাবে কর্মরত রয়েছে তাহলে সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত তাহার লে-অফের সকল দিনের জন্য ধারা ১৬ অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা হবে।

কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক হলে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীগণকে যথাসময়ে পুনরায় কাজে যোগদানের বিষয়ে নোটিশের মাধ্যমে অবহিত করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন,আমরা দীর্ঘ ১৫ মাসের বকেয়া বেতন পাবো। কারখানার যে
অবস্থা আমাদের চলা অসম্ভব হয়ে পড়েছে। একদিকে রুম ভাড়া অন্য দিকে দোকান বাকী,ছেলে
মেয়ের স্কুলের বেতন দিতে পারছিনা। বকেয়া বেতন গুলো কবে পাবো তারও কোন নিশ্চিয়তা নেই। 

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন (পিপিএম) বলেন,কেয়া গ্রুপের
চারটি প্রতিষ্ঠান লে-অফ ঘোষণা করা হয়েছে। তিনি  বলেন,ব্যাংকিং জটিলতা এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্নতার কারণে গত ৬ জুন থেকে লে-অফ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। কোন সমাধান না হওয়ায় ১৭ জুলাই পর্যন্ত লে-অফ বর্ধিত ঘোষণা করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক