পচা মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,ব্যবসায়ীকে জরিমানা
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজারে পচা গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে জব্দ করা প্রায় দুই মণ পচা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশনা জাহান এই অভিযান পরিচালনা করেন। সে সময় তার সঙ্গে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ হলেন ডাঃ কে এম তানজির নাঈম।
অভিযানে জাকির কসাইয়ের দোকানে পচা গরুর মাংস বিক্রির সত্যতা পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত জাকির কসাইকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি দোকান থেকে উদ্ধার করা প্রায় দুই মণ পচা মাংস জব্দ করে তা মাটিতে পুঁতে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান,গোপন সূত্রে পচা মাংস বিক্রির খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে জব্দ করা পচা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।
তিনি আরও জানান, জনস্বার্থে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা