ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বেনাপোল ইমিগ্রেশনে ব্যাগেজ স্ক্যানার নষ্ট, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ৭-৭-২০২৬ দুপুর ৪:২৫

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর ইমিগ্রেশনে স্থাপিত দুটি ব্যাগেজ স্ক্যানারের মধ্যে একটি অচল রয়েছে। ফলে যাত্রী ও লাগেজের কার্যকর স্ক্যানিং ব্যহত হচ্ছে। সম্প্রতি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তাদের এক প্রতিবেদনে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেদনটি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের কাছে জমা দেওয়া হয়েছে। এতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অচল স্ক্যানার দ্রুত মেরামতের জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে। এদিকে ভ্রমন ভিসা চালু হওয়ায় আবারও যাত্রী যাতায়াত বৃদ্ধি হবে ফলে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও চোরাচালান ঝুঁকিতে রয়েছে এ বন্দর। 
স্থলবন্দর সূত্র জানায়, ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য ও পাসপোর্ট যাত্রী যাতায়াত নিরাপদ করতে স্ক্যানারগুলো বসানো হয়েছিল। এগুলো নষ্ট থাকায় বাড়ছে সোনা চোরাচালানসহ নানা অনিয়ম। এপারের দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে কাস্টমস ও বন্দর পেরিয়ে স্বর্ণসহ বিভিন্ন অবৈধ পণ্য আটক হচ্ছে ভারতের পেট্রাপোলে। অথচ বাংলাদেশ দিয়ে অনায়াসে পার হয়ে চলে যাচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, বেনাপোল বন্দর দিয়ে বাণিজ্য ও যাত্রী যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় কাস্টমস কর্তৃপক্ষ তিনটি স্ক্যানিং মেশিন স্থাপন করে। এসব অত্যাধুনিক মেশিন চেকপোস্ট ও রেলস্টেশনে আন্তর্জাতিক ইমিগ্রেশন-কাস্টমস রুটে চোরাচালান রোধে বসানো হয়। স্ক্যানিং মেশিনগুলো কাস্টমসের পক্ষে পরিচালনা করে আসছে ঠিকাদার প্রতিষ্ঠান ফাইবার অ্যাসোসিয়েটস। মেশিনগুলোর যান্ত্রিক ক্রুটি ধরা পড়লে মাঝে মাঝে স্ক্যানিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।   
অভিযোগ রয়েছে, বরাদ্দ অর্থের একটি অংশ আত্মসাৎ করার উদ্দেশ্যে সরবরাহকারী প্রতিষ্ঠান নিম্নমানের স্ক্যানার সরবরাহ করেছে। ফলে সেগুলো ঠিক করলেও বারবার নষ্ট হয়ে যায়। আর ব্যাগেজ স্ক্যানার নষ্টের কারনে পাচারকারিরা এ পথে অবাধে মূল্যবান সম্পদ পাচার করে থাকে।
আমদানিকারক ফারুখ আহম্মেদ বলেন, জরুরিভাবে বাংলাদেশ অংশে ব্যাগেজ স্ক্যানিং মেশিন সচল করা দরকার। এগুলো অচল হয়ে পড়ে থাকায় নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। তাছাড়া ভ্রমন ভিসা চালু হওয়াতে পাসপোর্ট যাত্রী চলাচল বৃদ্ধি পাবে। দ্রুত স্ক্যানিং মেশিনগুলো চালু করলে চোরাচালান রোধ হবে। তাছাড়া যাত্রী পারাপারে ইমিগ্রেশন সেবা বৃদ্ধি করতে স্ক্যানিং মেশিন দ্রুত চালু করা হোক। 
সচেতন নাগরিক শাহাজালাল খাঁন মন্টু বলেন, কাস্টমসের স্ক্যানিং মেশিন বন্ধ থাকায় অবাধে ওপারে মূল্যবান সম্পদ পাচার হয়ে যাচ্ছে। চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কাস্টমস অনেকটা অসহায় পড়ে পড়েছে। এদিকে কারও নজর নেই।
শার্শা উপজেলা শাখার দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আক্তারুজ্জামান বলেন, স্ক্যানিং মেশিন নষ্টের সুযোগে চোরাচালানকারীরা বেনাপোল বন্দর ব্যবহার করছে। স্ক্যানিং বন্ধ থাকায় এ দেশ থেকে স্বর্ণসহ মূল্যবান সম্পদ পাচার হচ্ছে ভারতে। যাত্রী পারাপার নিরাপদ রাখতে স্ক্যানিং কার্যক্রম দ্রুত চালু করা জরুরি।
গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, স্ক্যানার নষ্ট হলে মেরামত করতে দীর্ঘ সময় লাগে। অচল স্ক্যানার মেরামতের খরচ বেশি বিধায় এনবিআর থেকে বরাদ্দ পেতে দীর্ঘসূত্রিতা তৈরি হয়। এসব কারণে এসব স্ক্যানার মেরামত করা সম্ভব হচ্ছে না। আবার স্ক্যানার উচ্চ প্রযুক্তির হওয়ায় এসব স্ক্যানারের খুচরা যন্ত্রাংশ দেশের বাজারে পাওয়া যায় না। এ কারণে নষ্ট হলেও মেরামত সম্ভব হয় না। এছাড়াও শুল্ক ফাঁকি সিন্ডিকেট চক্রেরও একটা যোগসাজস থাকে। 
বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, বেনাপোল বন্দরের নিরাপত্তায় ১৬৩ জন আনসার, ৪২ জন আর্মড ব্যাটালিয়ন পুলিশ ও বেসরকারি নিরাপত্তা সংস্থা আলামিন সিকিউরিটির ১২৯ জন কর্মী আছেন। এ ছাড়া বন্দরে রয়েছে ৩৭৫টি সিসিটিভি ক্যামেরা। এসব ক্যামেরা দিয়ে বন্দরের চারপাশ পর্যবেক্ষণ করা যায়। এ ছাড়া সরকারের গোয়েন্দা সংস্থা গুলো কাজ করে থাকে। এরপরও বেনাপোল বন্দরে একের পর এক মিথ্যা ঘোষণা,পণ্য চুরির ঘটনা ঘটছে। এসব অপকর্মের সাথে জড়িত থাকায় আনছার, সিকিউরিটি,বন্দর কর্মকর্তা,আমদানিকারক,সিঅ্যান্ডএফ এজেন্ট মালিক,কর্মচারিসহ চার মামলায় ৫৪ জনকে আসামি করা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালু করার পর বেনাপোল সীমান্তে যাত্রীদের চাপ সামলাতে ইমিগ্রেশন পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। যাত্রীদের দ্রুত ও সুষ্ঠু সেবা নিশ্চিত করতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। যাত্রী পারাপারে ইমিগ্রেশন সেবা দ্রুত পেতে ইতিমধ্যে অরিরিক্ত পুলিশের চাহিদা দেওয়া হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের দায়িত্বরত রাজস্ব কর্মকর্তা কামাল হোসেন জানান,আগমনি ব্যাগেজ স্ক্যানারটি গত এক মাস ধরে নষ্ট রয়েছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। আশা করছি শিগগিরই এ সমস্যার সমাধান হবে।

এমএসএম / এমএসএম

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা