কুড়িগ্রামে ফুল শিক্ষাবৃত্তি-২০২৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ ও অর্থ বিতরণ অনুষ্ঠিত
ফুল শিক্ষাবৃত্তি, মেধার রাজকীয় স্বীকৃতি এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে ফুল শিক্ষাবৃত্তি-২০২৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও বৃত্তির অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর জেলা পরিষদ হলরুমে ফাইট আনটিল লাইট (ফুল) এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দীন। কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী ফিরুজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি শফি খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এন. এম. শরীফুল ইসলাম খন্দকার প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন এনজিও সংগঠন ফুল এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের।
অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও বৃত্তির অর্থ তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবকদের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য তাদের উৎসাহ প্রদান করা হয়।
প্রধান অতিথি কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দীন বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। এই কাজটিই করে যাচ্ছে এনজিও সংগঠন ফুল। তিনি ফুল শিক্ষাবৃত্তির মতো উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি শফি খান বলেন, আর্থিক সহায়তার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাও সমান গুরুত্বপূর্ণ। তারা শিক্ষার্থীদের অধ্যবসায়, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী ফিরুজুল ইসলাম তাঁর বক্তব্যে আয়োজক, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে তাদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করার লক্ষ্যে শিক্ষাবৃত্তির কার্যক্রম আরও বিস্তৃত করার জন্য এনজিও সংগঠন ফুল এর প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলার ৫ টি উপজেলায় ১৩৬ টি স্কুলের ৭০০ শিক্ষার্থীকে ফুল শিক্ষাবৃত্তি - ২০২৫ প্রদান করা হয়। শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
নদীভাঙনের তীব্র স্রোতে ভেঙে যাচ্ছে শেষ সম্বল , দিশেহারা রসুলপুর চর
হাটহাজারীতে টানা বর্ষণে জলবদ্ধতায় চরম জনদুর্ভোগ
কুতুবদিয়ায়পল্টনের দুটি পিলার তলিয়ে গেছে, অঘোষিতভাবে বন্ধ সি-ট্রাক চলাচল: চরম দুর্ভোগে কুতুবদিয়ার যাত্রীরা
নেত্রকোণায় শশুরবাড়ির পাশে গাছে জামাতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
বড়লেখায় ইউপি নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী একাধিক, জামায়াতের প্রার্থী চূড়ান্ত
সলঙ্গায় সম্প্রীতি সমাবেশে পুলিশ সুপার: সম্প্রীতি ও ঐক্যের আহ্বান
কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রধান ফটকে হাটু পানি, চরম দুর্ভোগে সেবা দাতা গ্রহীতা
কুড়িগ্রামে ফুল শিক্ষাবৃত্তি-২০২৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ ও অর্থ বিতরণ অনুষ্ঠিত
বেনাপোল ইমিগ্রেশনে ব্যাগেজ স্ক্যানার নষ্ট, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা
ঠাকুরগাঁওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার-১
গজারিয়ায় মাদকসহ আটক-১ মোবাইল কোর্ট পরিচালনায় ১ মাসের কারাদণ্ড
পচা মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,ব্যবসায়ীকে জরিমানা