ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রধান ফটকে হাটু পানি, চরম দুর্ভোগে সেবা দাতা গ্রহীতা


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৭-৭-২০২৬ দুপুর ৪:২৬

যশোরের কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রধান ফটকে হাটু পানি, চরম দুর্ভোগে সেবা দাতা গ্রহীতা। শহরের পৌর এলাকার বিভিন্ন সড়ক ও সরকারি দপ্তরের সামনে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, সেবা নিতে আসা মানুষ এবং সাধারণ পথচারীদের সাময়িক চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। 
গত সোমবার ভারী বৃষ্টির পর উপজেলা পরিষদ চত্বর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের সামনের সড়ক, উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এবং পাঁজিয়া সড়কসহ পৌর শহরের বিভিন্ন এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে উপজেলা পরিষদ ক্যাম্পাসের ভেতরে অবস্থিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে যাতায়াতের পথ পানিতে তলিয়ে যাওয়ায় অফিসে আসা-যাওয়া ব্যাহত হচ্ছে।

এছাড়া উপজেলা পরিষদের সামনের সড়কেও দীর্ঘ সময় পানি জমে থাকায় যানবাহন চলাচল এবং পথচারীদের চলাফেরায় ব্যাপক ভোগান্তি দেখা দেয়। শহরের বিভিন্ন এলাকার কয়েকটি স্থানে জলাবদ্ধতার কারণে ব্যবসায়ী ও ক্রেতারাও দুর্ভোগে পড়েছে।

স্থানীয়রা জানান, ভারী বৃষ্টি কারণে কেশবপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে শহর জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হবে।

ভুক্তভোগীরা বলেন, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য কতৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি যেন পৌর শহরের জলাবদ্ধতা নিরসনে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা এবং নিয়মিত ড্রেন পরিষ্কারের মাধ্যমে স্থায়ী সমাধান করা যায় কিনা।

এমএসএম / এমএসএম

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া