সলঙ্গায় সম্প্রীতি সমাবেশে পুলিশ সুপার: সম্প্রীতি ও ঐক্যের আহ্বান
‘সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের সলঙ্গায় সব ধর্মাবলম্বীর অংশগ্রহণে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে জেলা পুলিশের উদ্যোগে সলঙ্গা থানা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলীর সভাপতিত্বে এবং রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।
পুলিশ সুপার বলেন, “বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করব এবং একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করব।” তিনি যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সলঙ্গাকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার এবং সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহীদ।
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ ওলামা মাশায়েখ বিভাগের সলঙ্গা থানা শাখার সেক্রেটারি মাওলানা সারোয়ার হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সলঙ্গা থানা শাখার সাধারণ সম্পাদক গজেন্দ্র নাথ মণ্ডল, সলঙ্গা থানা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মৃত্যুঞ্জয় কুমার দাম এবং সলঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. দুলাল উদ্দিন আহমেদ।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সমাবেশে অংশ নেন।
সমাবেশ শেষে সব ধর্মাবলম্বীর অংশগ্রহণে একটি সম্প্রীতি র্যালি বের করা হয়। র্যালিটি সলঙ্গা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গণে এসে শেষ হয়।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার