কুতুবদিয়ায়পল্টনের দুটি পিলার তলিয়ে গেছে, অঘোষিতভাবে বন্ধ সি-ট্রাক চলাচল: চরম দুর্ভোগে কুতুবদিয়ার যাত্রীরা
কক্সবাজারের কুতুবদিয়া-মগনামা নৌপথে সি-ট্রাক চলাচল অঘোষিতভাবে বন্ধ হয়ে পড়েছে। বড়ঘোপ ঘাটে পল্টনের (জেটি) দুটি পিলার তলিয়ে যাওয়ায় সি-ট্রাক নোঙর করা সম্ভব হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এতে শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে মানুষের দুর্ভোগ কমানোর লক্ষ্যেই সি-ট্রাক চালু করা হয়েছিল। কিন্তু বর্ষার মধ্যেই সেটি বন্ধ হয়ে যাওয়ায় এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। জরুরি প্রয়োজনে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন সরকারি কাজে যাতায়াতকারী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় বাসিন্দ অধ্যাপক আওরঙ্গজেব বলেন, "বর্ষায় যদি সি-ট্রাকই চলতে না পারে, তাহলে এটি চালুর উদ্দেশ্য কী? সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের জন্যই তো এই সেবা। এখন প্রয়োজনের সময় বন্ধ থাকায় আমরা চরম বিপাকে পড়েছি।"
আরেক যাত্রী জাফর আলম বলেন, "পল্টনের পিলার তলিয়ে যাওয়ার বিষয়টি দ্রুত সংস্কার করে সি-ট্রাক চলাচল স্বাভাবিক করা জরুরি। প্রতিদিন শত শত মানুষ ঝুঁকি নিয়ে বিকল্প নৌযানে যাতায়াত করছেন।"
স্থানীয়দের দাবি, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে পল্টন সংস্কার করে সি-ট্রাক চলাচল পুনরায় চালু করেন। তাদের ভাষ্য, নিরাপদ ও নিরবচ্ছিন্ন নৌযোগাযোগ নিশ্চিত না হলে কুতুবদিয়ার মানুষের দুর্ভোগ আরও বাড়বে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে যাত্রীরা দ্রুত সমস্যার সমাধান এবং সি-ট্রাক চলাচল পুনরায় চালুর জোর দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান