হাটহাজারীতে টানা বর্ষণে জলবদ্ধতায় চরম জনদুর্ভোগ
চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী উপজেলার বড়দিঘীপাড় এলাকাসহ কয়েকটি ইউনিয়নে নিন্ম অঞ্চল টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে টানা ভারী বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢলের পানি নেমে এসে চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙ্গামাটি মহাসড়কের বড়দিঘীপাড় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। মহাসড়কের বিভিন্ন অংশ কোমরসমান পানিতে তলিয়ে যায়। এছাড়া পৌরসভা,চিকনদন্ডী, মেখল ইউনিয়নে পানি জমে পড়ায় স্থানীয়দের অনেককে সেখানে জাল ফেলে মাছ ধরতেও দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, উপজেলার কয়েকটি ইউনিয়ন একটি পৌরসভার নিন্ম অঞ্চলগুলো পানির তলে ডুবে গেছে,এতে মারাত্মক জনদূর্ভোগ সৃস্টি হয়েছে।এছাড়াও এতে নগরের চট্টগ্রাম - খাগড়াছড়ি-রাঙ্গামাটির মহাসড়কে বড়দীঘির পাড় এলাকায় হাটু সমান পানি হওয়ায় গাড়ি চলাচল বিঘ্ন ঘটছে,ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে আটকে থেকে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
এদিকে পানি জমে যাওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগও বেড়ে যায়। বিভিন্ন পরীক্ষায় অংশ নিতে অনেক শিক্ষার্থীকে কোমরসমান পানি পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে দেখা যায়। অনেক অভিভাবক সন্তানদের কাঁধে তুলে বা হাত ধরে পানি পার করে কেন্দ্রে পৌঁছে দেন।
এলাকার লোকজন জানান, প্রতি বছর বর্ষা এলেই এই সড়ক পানিতে তলিয়ে যায়। বৃষ্টিতে চলাচল বন্ধ হওয়ার মতো অবস্থা তৈরি হয়। খাল-ড্রেনগুলো ভরাট ও সংকুচিত হয়ে যাওয়ায় পানি নামতে পারে না। কিন্তু স্থায়ী সমাধানে কোনো উদ্যোগ আমরা দেখছি না।
এবিষয়ে ইউএনও জানান, আমি কয়েকটি এলাকায় পরিদর্শন করেছি। এছাড়াও আমাদের প্রশাসনের কয়েকটি টিম কাজ করছে।আমরা চেষ্টা করছি, যাতে জলবদ্ধতার দ্রুত নিরসন করা যায়।
এমএসএম / এমএসএম
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ