ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে জয়পুরহাট সরকারি কলেজের ৪ রোভারের ১৫০ কিলোমিটার পদযাত্রা শুরু


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৭-৭-২০২৬ বিকাল ৫:২৭

স্কাউটিংয়ের সর্বোচ্চ সম্মানজনক পদক 'প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড' অর্জনের লক্ষ্যে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ শুরু করেছেন জয়পুরহাট সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের চারজন অদম্য রোভার।

৭ জুলাই থেকে ১১ জুলাই ২০২৬ পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই রোমাঞ্চকর ও কষ্টসাধ্য পরিভ্রমণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। জয়পুরহাট থেকে শুরু হয়ে এই দীর্ঘ পদযাত্রার রুট ছিল ঐতিহাসিক মহাস্থান, নন্দিগ্রাম, বন্দরবাজার ও পুঠিয়া হয়ে রাজশাহী কলেজ পর্যন্ত।

সাহসিকতাপূর্ণ এই পরিভ্রমণে চার সদস্যের দলের নেতৃত্ব দেন দলনেতা রোভার মোঃ রাকিবুল হাসান। দলের অন্যান্য সদস্যরা হলেন— রোভার মুজাহিদ হোসেন নাঈম, রোভার মোঃ আব্দুল্লাহ এবং রোভার মোঃ শাহরিয়ার রহমান।

জানা যায়, রোভার স্কাউটদের শারীরিক ও মানসিক দক্ষতা, সহনশীলতা এবং নেতৃত্বদানের গুণাবলী বৃদ্ধির পাশাপাশি দেশ ও সমাজ সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জনে এই ১৫০ কিলোমিটার পরিভ্রমণ একটি আবশ্যিক ও গুরুত্বপূর্ণ ধাপ। জয়পুরহাট সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত এই পরিভ্রমণ স্থানীয় তরুণ ও যুবসমাজের মাঝে ব্যাপক অনুপ্রেরণা জুগিয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার