ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ৭-৭-২০২৬ বিকাল ৫:২৮

জয়পুরহাট- পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে  ২ জন নিহত ও ৪জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে ৫বিবির  বীরনগর এলাকা থেকে একটি অটো রিক্সা জয়পুরহাটের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটো রিক্সাটিকে ধাক্কা দেয় এ সময় অটোরিকশার চালকসহ এক অটো যাত্রী ঘটনাস্থলে নিহত হয় এবং আহত হয় আরো চার নারী। আহতদের জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দিয়েছে।
নিহতদের মধ্যে অটোচালক তৌহিদ হোসেনের বাড়ি পাঁচবিবি এবং অপর নিহত অজ্ঞাত মহিলার বাড়ি এক‌ই উপজেলার বীরনগর গ্রামে বলে জানা গেছে। আহতদের মধ্যে পাঁচবিবির বীরনগর গ্রামের শেফালী, বাসন্তী ও কেশোমনি বলে জানাগেছে। অপর আহত ২জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। 
ঘটনার পর স্থানীয়রা ট্রাকটিকে আটক করেছে বলে জানাগেছে।

এমএসএম / এমএসএম

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী

দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে

‎নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে

মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা

রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী

রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি

নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন