বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
যশোরের বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিরোধ পুনঃবাসন সহ জনসচেতনতা বৃদ্ধিতে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার সময় রাইট যশোরের আয়োজনে হোটেল সানরুপে কনফারেন্সরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাইট যশোরের নির্বাহি পরিচালক বিনয কৃষ্ণ মল্লিক। এ সময় বক্তারা, শেল্টার হোমসহ পাচার প্রতিরোধের উপর বিভিন্ন ধরনের আলোচনা করেন। বিশেষ করে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বদেন। শেল্টার হোমে আলাদা ভবে নারী শিশু পুরুষদের নিরাপত্তা, খাদ্য, চিকিৎসা সহ বিভিন্ন ধরনের সহযোগিতার বিষয় উঠে আসে। বিনামূল্যে আইনী সহায়তা দেওয়া হয় পাচারের শিকার নাগরিকদের প্রশিক্ষন,পরামর্শ বা আর্থিক সহায়তার কথা উল্লেখ করেন মানবধিকার কর্মার্তারা। এ কর্মশালায় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। ইউনাইটেড নেশনের ঢাকা কো-অডিনেটর তাসনিম বিনতে করিম,রাইট যশোরের নির্বাহি পরিচালক বিনয কৃষ্ণ মল্লিক, বিজিবি,পুলিশ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মিসহ বেনাপোল পৌর প্রশাসনের কর্মকর্তা প্রমুখ।
এমএসএম / এমএসএম
শালিখায় দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা ছবেদ আলী বিশ্বাস
পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী
মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তায় বিএনপির ৪১ সদস্যের কমিটি: উপদেষ্টা সেলিমুজ্জামান
দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতে পটিয়ায় ছাত্রশক্তির মণ্ডপ পরিদর্শন
রাণীনগরে বীর মুক্তিযোদ্ধা মোসলিম উদ্দিনের ইন্তেকাল ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আবহ
ক্যাশলেস লেনদেন প্রসারে বাগেরহাটে ১৯ ব্যাংকের সমন্বয়ে কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত
পটিয়ায় দুই শতাধিক সনাতনী পরিবারের পেল হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : ২২ জেলের কারাদন্ড
কোনাবাড়িতে পৃথক দুইটি অগ্নি কান্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১