গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
গাজীপুরের কাশিমপুর এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৩৩ দশমিক ৫ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করেছে র্যাব-১। এ সময় দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঢাকার আশুলিয়া থেকে একটি বড় গাঁজার চালান নিয়ে একটি প্রাইভেটকার গাজীপুরের কাশিমপুরের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) রাত থেকে র্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানির পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল জিএমপি'র কাশিমপুর থানাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর প্রধান ফটকের সামনে চেকপোস্ট স্থাপন করে।
পরে শনিবার (৪ জুলাই) রাত ১২টা ৩৫ মিনিটে সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৩.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িচালক মো. সাহাবুদ্দিন মিয়া (১৯) ও রাব্বি খলিফা (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং তিনটি মোবাইল ফোন।
র্যাব জানায়, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদের জিএমপি'র কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদক, সন্ত্রাস, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ