বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
বিলাইছড়িতে টানা ভারী বর্ষণের পাহাড় ধসের আশঙ্কায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝুকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করা হয়েছে। মঙ্গলবার ( ৭ জুলাই) বেলা ১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন এরঁ নির্দেশে এই মাইকিং করা হয়। এতে নির্বাহী অফিসার নিজেই উপস্থিত থেকে ঝুঁকিপূর্ণ এলাকা নলছড়ি, কালি মন্দির ও পোস্ট অফিসের আশেপাশে এলাকা পরিদর্শন করেন এবং বাসিন্দাদের আশ্রয় কেন্দ্র চলে যাওয়ার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা প্রকৌশলী মো: আমজাদ হোসেন, থানার এস আই মো. তানভীর আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া, পিআইও অফিসের সুমন গাজী, ইউএনও অফিসের সত্য কিশোর চাকমা, ওমর ফারুক (মনি মেম্বার) এবং রেডক্রিসেন্ট সোসাইটি সদস্যরা।জানা গেছে, প্রাথমিক পর্যায়ে উপজেলা পরিষদ মিলনায়তন, শিল্প কলা একাডেমিতে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। প্রয়োজনে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ইউনিয়ন পর্যায়ে বিদ্যালয়গুলো আশ্রয় কেন্দ্র খোলা হবে। কয়েকদিন প্রবল বৃষ্টিপাতে চরম দুর্ভোগ সৃষ্টি হলেও, আজ পর্যন্ত এখনো কোথাও পাহাড় ধস এবং দুর্ঘটনার খবর কোনো পাওয়া যায় নি।
এমএসএম / এমএসএম
‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস
মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন
বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত
কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান
ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার
নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী
ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ
নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর কারাদণ্ড
Link Copied