মিশর কি ভিএআর ও রেফারির বিতর্কিত সিদ্ধান্তের শিকার?
এবারের বিশ্বকাপে ভিএআর নিয়ে বিতর্কের শেষ নেই। প্রায় প্রত্যেক ম্যাচে এই প্রযুক্তি আলোচনায় আসছে। সবশেষ আটলান্টায় আর্জেন্টিনার বিপক্ষে ভিএআর ও রেফারির সিদ্ধান্ত নিয়ে যা হলো, তা হয়তো মিশর সারাজীবন মনে রাখবে। রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তাদের খেলোয়াড় ও কোচরা। রেফারির নেওয়া সেই সিদ্ধান্তগুলো কি যথাযথ ছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজেছে বিশ্ব গণমাধ্যমগুলোও।
ম্যাচে ঘড়ির কাঁটায় ঘণ্টা না পেরোতেই মোস্তফা জিকোর দুর্দান্তে এক গোলে ব্যবধান বাড়ায় মিশর। আর্জেন্টিনার জালে বল ঠেলে দিয়েই জার্সি খুলে গোল উদযাপন করেন এই লেফট উইঙ্গার। কিন্তু ভিএআর বাধ সাধে। গোল হওয়ার আগে মিশরের মারওয়ান আত্তিয়ার সম্ভাব্য ফাউলের জন্য ভিএআর দ্রুত মাঠের রেফারিকে অনফিল্ড রিভিউয়ের পরামর্শ দেয়।
মিশরীয় খেলোয়াড় একই সঙ্গে লিসান্দ্রো মার্টিনেজের জার্সি টেনে ধরেছিলেন এবং তার পায়ে পা দিয়ে চাপ দিয়েছিলেন। স্ক্রিনে দেখার পর ফরাসি রেফারি ফ্রাসোঁয়া লেটেক্সিয়ের ভিএআরের সিদ্ধান্তের সঙ্গে একমত হন এবং গোলটি বাতিল করেন।
আর্জেন্টিনা–মিশর ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে বিশ্লেষণ করেছে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন। তাদের প্রতিবেদনে রেফারেন্স হিসেবে যুক্ত করা হয় অনুযায়ী, ভিএআরের এই হস্তক্ষেপটি সঠিক ছিল। গোলটি বাতিল করার সিদ্ধান্তও যথাযথ ছিল। মিশরের আত্তিয়ার করা স্পষ্ট ফাউলটি তাদের বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণ ও গোল করার ক্ষেত্রে সরাসরি প্রভাব ফেলেছিল। যার ফলে আক্রমণাত্মক অবস্থানে থাকা আর্জেন্টিনা দল অসুবিধায় পড়ে যায়।
ঘটনাটি মাঠের বেশ ওপরের দিকে ঘটায় কিছুটা বিতর্ক তৈরি হতে পারে। তবে এই ধরণের ফাউল যখন একই আক্রমণের ধাপে ঘটে এবং তার ফলে সরাসরি গোল হয়, তখন তা বাতিল করতেই হবে। রেফারিকে যখন একই সঙ্গে জার্সি টানা ও পায়ে পা দেওয়ার ছবি দেখানো হয়, তখন তার আগের সিদ্ধান্তে অটল থাকার কোনো সুযোগই ছিল না।
এখানেই শেষ নয়। আরেকটি ঘটনা ঘটে মিশরের পেনাল্টির আবেদন নাকচ করার কারণে। ম্যাচের শেষ দিকে মিশর দুটি আলাদা ফাউলের দাবি জানায়। এর মধ্যে মধ্যে একটি ঘটেছিল ম্যাচের দ্বিতীয় অর্ধের স্টপেজ টাইমে দ্বিতীয় মিনিটে আর্জেন্টিনার গোল করার ঠিক আগে। দুটি ঘটনাই ঘটেছিল আর্জেন্টিনার পেনাল্টি বক্সের ভেতরে।
আর্জেন্টিনার আলেক্সিস ম্যাক আলিস্টার পেনাল্টি বক্সের ভেতরে মিশরের হামদি ফাতিকে ধরেছেন বলে মনে হয়েছিল। ওই ধাক্কায় মিশরীয় খেলোয়াড় মাটিতে পড়ে যান। তবে রেফারি কোনো ফাউলের বাঁশি বাজাননি।
আরেকটি ঘটনা ম্যাচের শেষ মুহূর্তে। মোহাম্মদ সালাহ দাবি করেন, তিনি আর্জেন্টিনার পেনাল্টি বক্সে আক্রমণ করার সময় জুলিয়ান আলভারেজ তার পায়ের ওপর পা দিয়ে চাপ দিয়েছিলেন। এবারও রেফারি মনে করেননি যে ডিফেন্ডারের সেই স্পর্শটি ফাউল দেওয়ার মতো ছিল।
যদিও রেফারি দুইবারই ভিএআরে রিভিউ নেওয়ার প্রয়োজন মনে করেননি। বিশেষ করে ম্যাক অ্যালিস্টারের প্রথম ঘটনাটি পিচের যে জায়গায় ঘটেছিল। তা একটি দ্বিমুখী পরিস্থিতির সৃষ্টি করেছিল। কারণ সেখানে ভিএআর রেফারিকে ফাউল দেখার অনুরোধ জানালে একদিকে আর্জেন্টিনার গোলটি বাতিল হতো এবং অন্যদিকে বিপরীত প্রান্তে মিশরের পক্ষে পেনাল্টি দেওয়া হতো। তবে আর্জেন্টিনার ডিফেন্ডারদের অ্যাকশন বিবেচনা করে ভিএআরের মনে হয়েছে, কোনোটিই হস্তক্ষেপ করার মতো ফাউল ছিল না।
কারণ ম্যাক অ্যালিস্টার বলের বাইরে ফাতির জার্সি টেনে ধরে বড় ঝুঁকি নিয়েছিলেন। তবে এটি ছিল খুবই সামান্য। সেটা দীর্ঘস্থায়ী ছিল না। আক্রমণভাগের খেলোয়াড়ের বলের নিয়ন্ত্রণ নেওয়ার ওপর কোনো বাস্তব প্রভাব ফেলেনি। তাই এটি পেনাল্টি দেওয়ার মতো বড় ফাউল ছিল না।
সালাহকে পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্তটিও সঠিক ছিল। আলভারেসের ফাউল করার চেয়ে সালাহ নিজেই পেনাল্টি পাওয়ার চেষ্টা বেশি করছিলেন। এই ধরণের পরিস্থিতিতে ডিফেন্ডারের পক্ষ থেকে স্পষ্ট কোনো ফাউলের অ্যাকশন থাকতে হয়। কিন্তু এখানে কন্ট্যাক্টটি ছিল মূলত বুটের সঙ্গে বুটের। সালাহ অপ্রয়োজনীয়ভাবে মাটিতে পড়ে যান।
মিশরের বাতিল হওয়া গোলের আগের ফাউলটির সঙ্গে সালাহর ঘটনার তুলনা হতে পারে। তবে মূল পার্থক্য হলো আগের ঘটনাটিতে একজন ডিফেন্ডার আক্রমণভাগের খেলোয়াড়ের পায়ের ওপর পা দিয়ে চেপে ধরেছিলেন। অন্যদিকে সালাহর ঘটনাটি গভীরভাবে দেখলে বোঝা যায়, এটি ছিল মূলত দুই খেলোয়াড়ের গতির কারণে বুটের সঙ্গে বুটের সাধারণ সংঘর্ষ।
ম্যাচ শেষে রেফারির বিরুদ্ধে অভিযোগ করে মিশরের জিকো বলেন, ‘রেফারি অন্যায় করেছেন, অন্যায় করেছেন। রেফারি একদমই ফেয়ার ছিলেন না। তিনি একজন জালিম। এটি স্পষ্ট ও দিবালোকের মতো পরিষ্কার তিনি অবিচার করেছেন। তিনি একটি দেশের পুরো পরিশ্রমকে এক নিমিষে নষ্ট করে দিলেন। ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের বিরুদ্ধে কাজ করেছেন।’
কোচ হোসাম হাসান ম্যাচ পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এ ব্যাপারে বলেছেন, ‘নিজেদের ব্যবসার জন্য ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায়। যদি তারা আর্জেন্টিনার জয়ই চেয়েছে তাহলে অন্য দলগুলোকে অংশগ্রহণ করতে আহ্বান জানায় কেন? ম্যাচটি সম্পূর্ণ কারচুপি ছিল। পুরো বিশ্ব এটি দেখেছে। আমরা আর্জেন্টিনার চেয়ে ভালো ছিলাম। ফুটবল ফেয়ার নয়।’
এমএসএম / এমএসএম
ইউরোপের সংসদে ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
মিশর কি ভিএআর ও রেফারির বিতর্কিত সিদ্ধান্তের শিকার?
টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিসরকে ৩–২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
আনচেলত্তির ভুল পরিকল্পনায় ব্রাজিলের ভরাডুবি
কাঠগড়ায় আনচেলত্তি, ফিনিশিংয়ে দুর্বলতা; ব্রাজিলিয়ানদের প্রতিক্রিয়া
ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ
নরওয়ের স্বপ্নযাত্রা নাকি ব্রাজিলের জয়খরা কাটাবেন ভিনিসিয়ুস
আজ নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আরেক যাত্রী: ব্রাজিল–নরওয়ে ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা
বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস
নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!