ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

লামার আজিজনগরে ফের দুর্ধর্ষ ডাকাতি


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ৮-৭-২০২৬ দুপুর ১:৫১
বান্দরবানের লামা উপজেলায় ফের দুর্ধর্ষ ডাকাতিরলামা উপজেলার ঘটনা ঘটেছে। বুধবার, ৮ জুলাই রাত ২টার দিকে উপজেলা আজিজনগর ইউনিয়নের হিমছড়ি পাড়া ২নং ওয়ার্ডে এই ডাকাতির ঘটনা ঘটে। এসময় মোট তিন ঘরে ডাকাতি করে নগদ প্রায় লক্ষাধিক টাকা, মোবাইল ও নতুন কাপড়চোপড় নিয়ে যায়। এমনকি ঘরে রান্না করা ভাত তরকারিও খেয়ে চলে যায়।
ডাকাতি হওয়া ঘরগুলো হচ্ছে, গরু ব্যবসায়ী আহমদ হোসেনের বাড়ি, ছৈয়দ আমিনের বাড়ি এবং গুরা পুতুর বাড়ি।স্থানীয় জানায়,ডাকাত দল প্রায় ১০/১১ জন হবে। পাহাড় থেকে বের হয়ে প্রথমে ছৈয়দ আমিনের বাড়িতে ঢুকে তার মোবাইল ও রান্না করা ভাত তরকারি খেয়ে চলে যায়। তারপরে আসে গুরাপুতুর বাড়িতে সেখানে তার ক্যাশ ৮ হাজার টাকা ও মোবাইল নিয়ে যায় এবং ভাত তরকারি খেয়ে যায়। পরে আসে আহমদ হোসেনের বাড়িতে। সেখানে পরিবারে ৫ জন সদস্য সবাইকে এক রুমে নিয়ে গিয়ে পেছনে হাত বেঁধে বসিয়ে রেখে প্রায় লক্ষাধিক টাকাসহ নতুন কাপড়চোপড় নিয়ে যায়। ভিকটীম আহমদ হোসেন জানায়, প্রথমে আমার ঘরের দরজা ভেঙ্গে ফেলে। আমাকে বুকে লাথি মারে এবং হাতে লাঠির আঘাত করে। আমার স্ত্রীকে মাতায় দা দিয়ে আঘাত করে। পরে ছেলেকে চড় থাপ্পড় শুরু করলে বাড়িতে যে টাকা পয়সা আছে সব বের করে দিয়ে দিই।আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুর রহিম বলেন, আমি ছুটিতে আছি। আমার বাবা মেজর হার্ট এটাক করে হাসপাতালে ভর্তি। তবে আমি পুলিশ ফোর্স পাঠাচ্ছি। 
প্রসঙ্গত, কিছুদিন আগে একই ইউনিয়নে সাংবাদিক কায়ছার হামিদ ও ব্যবসায়ী জাহাঙ্গিরের বাসায়ও ডাকাতির ঘটনা ঘটে। 

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা