পেকুয়ায় ঝুঁকিতে বেড়িবাঁধ, প্লাবনের শঙ্কা
কক্সবাজারের পেকুয়া পৌরসভার কাটাফাঁড়ি থেকে জালিয়াখালী বেড়িবাঁধের বকসু চৌকিদারপাড়া অংশ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের চাপে যেকোনো সময় বাঁধ ধসে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের তদারকির অভাবে কিছু অসাধু ব্যক্তি মৎস্য চাষের নামে অপরিকল্পিতভাবে বেড়িবাঁধে আরসিসি পাইপ স্থাপন করায় বাঁধের বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে টানা বৃষ্টির কারণে ওই অংশে ভাঙনের ঝুঁকি আরও বেড়েছে।
স্থানীয়রা জানান, বাঁধ ভেঙে গেলে পেকুয়া পৌরসভাসহ আশপাশের এলাকায় প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়বে। পাশাপাশি গবাদিপশু, কৃষিজমির বীজতলা এবং বিভিন্ন ধরনের শাকসবজির ক্ষেত তলিয়ে গিয়ে বড় ধরনের মানবিক ও অর্থনৈতিক সংকট সৃষ্টি হতে পারে।
সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসন তৎপর থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে জরুরি ভিত্তিতে নিরাপত্তামূলক বাঁধ নির্মাণ বা সংস্কারকাজ করা সম্ভব হচ্ছে না।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে। এ ছাড়া অবৈধভাবে আরসিসি পাইপ স্থাপনকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ইউপি সদস্য নুরুল আজিম বলেন, বর্ষা এলেই সংশ্লিষ্টদের তৎপরতা দেখা যায়। অথচ শুষ্ক মৌসুমে ঝুঁকিপূর্ণ স্থানগুলো সংস্কার করা হলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। মৎস্য চাষের নামে যারা যত্রতত্র আরসিসি পাইপ বসিয়ে বাঁধের ক্ষতি করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ নেওয়াজ আজাদ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন করা হয়েছে। আপাতত ঝুঁকি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপু দেব বলেন, মৎস্য চাষের নামে অবৈধভাবে আরসিসি পাইপ বসানোর কারণে সামান্য বৃষ্টিতেই বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে। অবিরাম বৃষ্টির কারণে এখনই সংস্কারকাজ শুরু করা সম্ভব হচ্ছে না। বৃষ্টি থামলেই জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কারের কাজ শুরু করা হবে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান