ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

জয়পুরহাটে জেলা পরিষদের উদ্যোগে ২০ জন তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে গরু বিতরণ


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৮-৭-২০২৬ দুপুর ১:৫৯

জয়পুরহাটের তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ ও গাভী পালন বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদপত্র ও গরু বিতরণ করা হয়েছে।​ মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের   কালাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জয়পুরহাট জেলা পরিষদের অর্থায়নে এবং কালাই উপজেলা প্রশাসনের সহযোগিতায়  এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। 

​কালাই উপজেলা নির্বাহী অফিসার  শামীমা আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরু ও সনদপত্র বিতরণ করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্মা আহবায়ক মাসুদ রানা প্রধান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা  সরকার মোহাম্মদ রায়হান,  কালাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ। 

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, হিজড়া জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনা এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে জেলা পরিষদ নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ ও গাভী পালনের এই প্রশিক্ষণ এবং গাভী সহায়তার মাধ্যমে তারা নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবেন।
৩ দিনব্যাপী এই ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষণ শেষে 

সফলভাবে কোর্স সম্পন্নকারী হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের হাতে একটি করে উন্নত জাতের গাভী ও সমাপনী সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন