হাটহাজারী মির্জাপুরে ইউনিয়নে প্রবল বর্ষনে চলাচলের সড়ক বিধ্বস্ত জনচলাচলে দূর্ভোগ
চট্টগ্রামে হাটজারীর উপজেলার মির্জাপুর ইউনিয়নে কয় দিনের প্রবল বর্ষনে জনচলাচলের একটি গুরুত্বপূর্ণ সড়ক বিধ্বস্ত হয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে গেছে।
এতে করে এই সড়ক দিয়ে চলাচলকারী বিপুল সংখ্যক লোকজনকে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলার উক্ত ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সড়কটি বিধ্বস্ত হয়ে গেছে।
স্হানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের স্হানীয় মুহুরী পুকুর পাড় সংলগ্ন পালি কলেজ সংযোগ সড়কটি জনচলাচলের একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক লোকজন ছাড়া ও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী নিত্যদিন চলাচল করে থাকে। সড়কের গুরুত্ব অনুধাবন করে স্হানীয় লোকজন জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ সড়কটি প্রয়োজনীয় সংস্কার, উন্নয়ন ও মেরামতের জন্য উপজেলা প্রশাসনের নিকট আবেদন করেন। প্রশাসন জনচলাচলের গুরুত্ব অনুধাবন করে জনস্বার্থে সড়কের পার্শ্বে মুহুরী পুকুর পাড়ের সড়ক রক্ষার জন্য নিরাপত্তা প্রাচীর (গাইড ওয়াল) নির্মান করে সড়কটি উন্নয়ন করেন। গত কয় দিনের প্রবল বর্ষনের ফলে সড়কের পার্শ্ববর্তী গাইড ওয়াল বিধ্বস্ত হয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। এতে করে এই সড়ক দিয়ে নিত্য চলাচলকারী পথচারীদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি তাৎক্ষণিক ভাবে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন ও স্হানীয় জনপ্রতিনিধিদের অবহিত করা হয়েছে।এই সড়ক দিয়ে চলাচলকারী লায়ন অনুপম বড়ুয়া জানান, তাদের চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ সড়কটি কয় দিনের প্রবল বর্ষনে সড়কের পাশে সরকারী ভাবে জনস্বার্থে জনগুরুত্বের কথা বিবেচনা করে নির্মিত গাইড ওয়ালটি বিধ্বস্ত হয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে গিয়ে জলচল সীমাহীন ঝুঁকি পূর্ণ হয়ে পড়েছে।এতে করে এই সড়ক দিয়ে চলাচলকারীরা চরম দুর্ভোগের শিকারে পরিনত হবে। জনস্বার্থে সড়কটি জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় মেরামত, সংস্কার ও উন্নয়ন এখন সময়ের দাবিতে পরিনত হয়েছে। এজন্য তিনি দয়িত্বশীল প্রশাসনের জনস্বার্থে প্রয়োজনীয় জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
এমএসএম / এমএসএম
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ