মনিরামপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামীকে হত্যার অভিযোগ
মনিরামপুরে স্ত্রীর লাঠির আঘাতে সত্তোরোর্দ্ধ প্রতিবন্ধী স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত আরিফুর রহমানের ছোট স্ত্রী চাইনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার মদনপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর আড়াইশ’ শয্যা হাতপাতালে পাঠিয়েছে পুলিশ।
জানাযায়, উপজেলার মদনপুর গ্রামে টিন দিয়ে ঘেরা অনেকটা ফাঁকা জায়গায় এ বাড়িতে নিহত আরিফুর রহমান ও তার ছোট স্ত্রী চাইনা বেগম থাকতেন। নিহতের স্ত্রীর কারনে তার অন্য ভাইদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন ছিল। তাদের দুই পুত্র প্রবাসে থাকলেও তাদের দুই স্ত্রী ওই বাড়িতে ছিলেন না। অভিযোগ উঠেছে প্রবাসীর দুই ছেলের টাকায় কেনা ১০ শতাংশ জমি তাদের মায়ের নামে। এ কারনে মা সংসারে দুই বৌমাসহ স্বামীর উপর খবরদারি করতেন। দুই বৌমার সাথে শাশুড়ি চাইনা বেগমের বনাবনি ছিল না। ঘটনার ৪ দিন দিন আগে ইরানী খাতুন নামের এক বৌমা বাড়িতে আসেন। শাশুড়ির সাথে ওই বৌমার তমুল ঝগড়ার এক পর্যায় বৌমাকে বাড়ি থেকে বের করে দেয় শাশুড়ি। কিন্তু এসবের বিরুদ্ধে ছিলেন তাদের শ্বশুর আরিফুর রহমান। বৌমা বাবার বাড়ি চলে যাওয়ার পর থেকে নিহত আরিফুর রহমান ও তার স্ত্রী চাইনা বেগমের ঝগড়া হয়।
নিহতের ভাইপো আব্দুর রশিদ জানান, তার নিহত বড় চাচা কয়েক মাস ধরে অল্প-স্বল্প হাটাচলা করতে পারেন। বৌমা চলে যাওয়ায় চাচীর সাথে কথাকাটাকাটির এক পর্যায় ধস্তাধস্তিতে পড়ে গিয়ে বড় চাচার মৃত্যু হতে পারে।
স্থানীয় ইউপি সদস্য মুনছুর আলী জানান, ওই দিন রাত ১০টার দিকে মৃত্যুর খবর জানতে পেরে তিনিসহ স্থানীয়রা ওই বাড়িতে যান। তারা দেখতে পান আরিফুর রহমান মৃত অবস্থায় বারান্দায় পড়ে আছে। মাথায় আঘাতের চিহ্ন পাওয়ায় স্থানীয়রা পুলিশে খবর দেয়।
মনিরামপুর থানার ওসি আবু সাঈদ জানান, নিহতের মাথায় যে আঘাতের চিহ্ন, তাতে মৃত্যুর সম্ভাবনা কম। তবে, কি কারনে মৃত্যু হয়েছে, তা ময়না তদন্তের রিপোর্টে উন্মোচিত হবে। এ ঘটনায় নিহতের স্ত্রী চাইনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস