বাঘায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো: বাদল মোল্লা গ্রেফতার
বাঘা থানা পুলিশের অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো: বাদল মোল্লা (৩৮) কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) ভোররাতে বাঘা থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি হরিরামপুর থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত বাদল মোল্লা বাঘা থানার হরিরামপুর গ্রামের মৃত সাবান মোল্লার ছেলে। বাঘা থানা সূত্রে জানা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও থানার মামলা নং ২০(৬)১৬, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১)১(খ)/২৫ এর মামলায় বিজ্ঞ আদালত গত ২৯/০৬/২০২৫ তারিখে বাদল মোল্লাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করেন।
রায়ের পর গ্রেফতারি পরোয়ানা বাঘা থানায় আসলে পুলিশ আসামিকে গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালায়। কিন্তু আসামি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। পরে কয়েকজন বিশ্বস্ত সোর্স নিয়োগ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আসামি ভোররাতে নিজ বাড়িতে প্রবেশ করেছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ সিরাজুল হক বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বাঘা থানা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।"
তিনি আরও বলেন, "মাদকের বিরুদ্ধে যে কোনো তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।"
গ্রেফতারের পর আসামি মো: বাদল মোল্লাকে নিয়মানুযায়ী বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী