ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

জিয়ানগর সাব-রেজিস্টার মোবারকের অনিয়ম ও দুর্নীতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৭-২০২৬ দুপুর ২:২৯

পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে দলিল নিবন্ধনের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রকৃত সম্পত্তির মূল্য গোপন করে কম মূল্য দেখিয়েনিজের লাভবান হয়ে  একাধিক দলিল নিবন্ধনের মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির সুযোগ সৃষ্টি করা হয়েছে।

দৈনিক সকালের সময়-এর হাতে সম্প্রতি দুটি দলিলের তথ্য এসেছে। সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় দেখা যায়, বিল্ডিংসহ বসতবাড়ির জমিকে নাল জমি হিসেবে উল্লেখ করে এবং প্রকৃত বাজারমূল্যের তুলনায় অনেক কম মূল্য দেখিয়ে দলিল নিবন্ধনের অভিযোগ রয়েছে।

এদিকে অভিযোগ রয়েছে, বিষয়টি বর্তমানে উপজেলানির্বাহী কর্মকর্তার  নজরে এসেছে।  অভিযোগ কারীদের দাবি, এসব অনিয়ম ধামাচাপা দিতে সংশ্লিষ্ট সাব-রেজিস্টার নতুন করে দলিল সংশোধন বা পুনঃনিবন্ধনের চেষ্টা করছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী,গত  ২৮ জানুয়ারি ২০২৬ তারিখের ১৫২ নম্বর দলিলে  সাড়ে সাত শতাংশ জমি নিবন্ধন করা হয়। দলিলে জমির শ্রেণি নাল  বাড়ি হিসেবে উল্লেখ করা হলেও বাস্তবে সেখানে উঁচু ভিটা ও পাকা স্থাপনা রয়েছে বলে অভিযোগ। এছাড়া প্রকৃত বাজারমূল্যের তুলনায় কম মূল্য দেখানোর কারণে  সরকার প্রায় অর্ধ  লক্ষ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগকারীদের দাবি।

এছাড়ান গত  ১৬ এপ্রিল ২০২৬ তারিখের ৪৪৪ নম্বর দলিলেও একই ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। দলিলে সম্পত্তির মূল্য ১৬ লাখ টাকা উল্লেখ করা হলেও স্থানীয়দের দাবি, জমি ও বাড়ির প্রকৃত বাজারমূল্য ৪০ লাখ টাকারও বেশি। ফলে সরকারের উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব কম আদায় হয়েছে বলে অভিযোগ।

স্থানীয় সচেতন মহল বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সরকারের রাজস্ব ক্ষতির বিষয়টি পুনর্মূল্যায়ন করা জরুরি।

এ বিষয়ে অভিযুক্ত   সাব-রেজিস্টার এই প্রতিবেদককে বলেন,  এই দলিলে একটু সমস্যা হয়েছিল গত দুইদিন আগে সমন্বয় করা হয়েছে। জেলা রেজিস্ট্রার, উপজেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এমএসএম / এমএসএম

ত্রিশালে বৃদ্ধের লাশ উদ্ধার

কর্ণফুলীতে খাল পুনঃখননের টাকা লোপাটের অভিযোগ

দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল

পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

নাচোলে ডিএপি সার মজুদের অভিযোগ, ৫ হাজার টাকা জরিমানা নিয়ে কৃষকদের অসন্তোষ

ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে অশেষ কল্যাণ ও মাহাত্ম্য রয়েছে

বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার

আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯ বছর বয়সী রাজু দেখতে ৬ বছরের শিশু

মনোহরগঞ্জ - লাকসাম কুমিল্লয় আখের বাম্পার ফলন বাড়তি দামে কৃষকের মুখে হাসি

চিতলমারীতে মাদক সেবনের অপরাধে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত

বিদ্যুৎ সংযোগ না থাকলেও গ্রাহকের নামে ২০ হাজার টাকার বিল, পল্লী বিদ্যুৎ অফিসে মিটার জালিয়াতির অভিযোগ