ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

শরণখোলায় ৫০ পিচ ইয়াবা উদ্ধার, ছাদ থেকে লাফিয়ে পালালেন শীর্ষ মাদক কারবারি


শরণখোলা (বাগেরহাট) photo শরণখোলা (বাগেরহাট)
প্রকাশিত: ৮-৭-২০২৬ দুপুর ৩:১৯

​বাগেরহাটের শরণখোলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৫০ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে নিজ বাড়ির ছাদ থেকে লাফিয়ে পালিয়ে গেছেন এলাকার শীর্ষ মাদক কারবারি ইলিয়াস তালুকদার (৪৩)।

​মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার রায়ন্দাবাজার সংলগ্ন ওয়াপদা কলোনি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে ডিএনসি'র একটি চৌকস দল মৃত হাসেম তালুকদারের ছেলে ইলিয়াস তালুকদারের বাড়িতে আকস্মিক অভিযান চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিকভাবে তিনি বাড়ির ছাদ থেকে লাফিয়ে নিচে পড়েন এবং কৌশলে পালিয়ে যান।

​পরবর্তীতে ডিএনসি'র উপ-পরিদর্শক (এসআই) আমিরুলের নেতৃত্বে ওই বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার ঘর থেকে ৫০ পিস ইয়াবা এবং এটি সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন কর্মকর্তারা।

​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর: ৪/৭.৭.২০২৬)।

​অভিযানের বিষয়ে ডিএনসি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পলাতক আসামি ইলিয়াসকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুযায়ী দ্রুতই এই কারবারিকে আইনের আওতায় আনা হবে।

​এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, ইলিয়াস তালুকদার ওই এলাকার চিহ্নিত ও শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদকের নেটওয়ার্ক পরিচালনা করে তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। এর আগে ডিএনসির অপর একটি অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। বর্তমানে তার বিরুদ্ধে শরণখোলা থানায় একাধিক মাদক মামলা চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে পরীক্ষার প্রশ্নপত্রে গরমিল, বিপাকে শিক্ষার্থীরা

ত্রিশালে বৃদ্ধের লাশ উদ্ধার

কর্ণফুলীতে খাল পুনঃখননের টাকা লোপাটের অভিযোগ

দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল

পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

নাচোলে ডিএপি সার মজুদের অভিযোগ, ৫ হাজার টাকা জরিমানা নিয়ে কৃষকদের অসন্তোষ

ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে অশেষ কল্যাণ ও মাহাত্ম্য রয়েছে

বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার

আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯ বছর বয়সী রাজু দেখতে ৬ বছরের শিশু

মনোহরগঞ্জ - লাকসাম কুমিল্লয় আখের বাম্পার ফলন বাড়তি দামে কৃষকের মুখে হাসি

চিতলমারীতে মাদক সেবনের অপরাধে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত