টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত
বিলাইছড়িতে টানা ভারী বর্ষণের ফারুয়া ইউনিয়নে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে জানান উপজেলা বিএনপির সহ - সভাপতি শামসু তঞ্চঙ্গ্যা । বুধবার ( ৮ জুলাই) সকাল থেকে তিনি বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং তাদের সঙ্গে কথা বলেন । তিনি আরও জানান, এলাকা গুলো হলো - তক্তানালা, ওড়াছড়ি, যমুনা ছড়ি,যামু ছড়া, শুক্কর ছড়ি, চাইন্দা,আলেচং, রোয়াপড়া ছড়া, এগুজ্যা ছড়ি, ঝাংবিল, ফারুয়া বাজার, উলুছড়ি, তাড়াছড়ি, চাইন্দা পাড়া, গোয়াইন ছড়ি পাড়া সহ বেশকিছু এলাকা। এতে ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।
এছাড়াও যমুনা ছড়ির রবার্ট বম জানান, তাদের গীর্জায় বানের পানি ডুকেছে পড়েছে। এবং ঘর- বাড়িতেও। অনেক ক্ষতি হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে আরও জানা গেছে অনেক ঘর- বাড়ি, মদজিদ,গীর্জা এবং পাড়াকেন্দ্রে পানি ডুকে পড়েছে। দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ, কাজে বের হতে পারছে না নিম্ন আয়ের মানুষ। বিশুদ্ধ পানির সংকট হয়ে পড়েছে এলাকা গুলো, পানিবাহিত রোগ দেখা দিতে পারে। প্রবল স্রোত হওয়ায় যাতায়াত ও যোগাযোগে চরম অসুবিধা হচ্ছে। ক্ষয়- ক্ষতি পরিমাণ এখন নিরুপন করা সম্ভব হয়। আরো কয়েকদিন ভারী বৃষ্টিপাত হলে তলিয়ে যাবে ঐ এলাকাগুলো। ক্ষতিগ্রস্থ হয়েছে বিলাইছড়ি ও কেংড়াছড়ি ইউনিয়নও। সুদৃষ্টির প্রয়োজন প্রশাসন ও মন্ত্রণায়ের।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস