ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

টানা বৃষ্টিতে পেকুয়ার নিম্নাঞ্চল প্লাবিত


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ৮-৭-২০২৬ দুপুর ৩:২০

উজানে ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে কক্সবাজারের পেকুয়া পৌরসভা এবং উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। 

অতিবৃষ্টির কারণে উপজেলার সাত ইউনিয়নের খাল-বিল ও জলাশয়ের পানি বৃদ্ধি পেয়ে বসতবাড়ি, রাস্তাঘাট এবং কৃষিজমিতে প্রবেশ করেছে। এতে এলাকার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকায় পানি জমে অনেক পরিবার জলাবদ্ধতার মধ্যে দিন কাটাচ্ছে। অনেক গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। শিক্ষার্থী, কর্মজীবী ও ব্যবসায়ীরাও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এদিকে, টানা বৃষ্টিতে আমন ধানের জমি, শাকসবজির ক্ষেত এবং মাছের ঘেরের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকেরা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাঁদের আশঙ্কা, বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

স্থানীয় বাসিন্দারা জানান, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা এবং অপর্যাপ্ত পানি নিষ্কাশনের কারণে নিম্নাঞ্চলে দীর্ঘ সময় ধরে পানি জমে থাকছে। তাঁরা দ্রুত পানি নিষ্কাশন, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং প্রয়োজনীয় সরকারি সহায়তার দাবি জানান।

তবে আজকের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, কক্সবাজারের পেকুয়ায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং আরও হওয়ার সম্ভাবনা রয়েছে। বিরতহীন বৃষ্টিতে উপজেলার সদর ইউনিয়নের মিয়াপাড়া,শেখের কিল্লা ঘোনা, সাঁকোর পাড়, হাঁস পাড়া,সাগর পাড়া,হরিণাপাড়ি,বাইম্যাখালী, বিলহাছুড়া,ছিরাদিয়া,জালিয়াখালী,মগকাটা,বটতলী পাড়া,মেহেরনামা, শিলখালী ইউনিয়নের মাঝের ঘোনা, বাজার পাড়া, জারুলবনিয়া, বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা, বারাইয়াকাটা,জালিয়াকাটা, টৈটং ইউনিয়নের ভেলুয়া পাড়া,নতুন পাড়া,নাপিতখালী, মগনামা ইউনিয়নের সাতঘর পাড়া, বোড়িং পাড়া, মিয়াজি, ঘাট মাঝির পাড়া, মগঘোণা,নাপিতারদিয়া,বাজার পাড়া উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া, মালেক পাড়া, সুতাছুড়া রাজাখালী ইউনিয়নের লালজান পাড়া,নতুন ঘোনা,দিলজান পাড়া, পালাকাটা, টেকঘোনার বেশ কিছু অংশ পানিতে তলিয়ে গেছে।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান বলেন, পেকুয়ায় বিগত সময়ে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ফলে এখন আমরা বনবিভাগের উদ্যোগে উপজেলার বারবাকিয়া,শিলখালী ও টৈটং এ ঝুকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের স্থানীয় মসজিদের মাইকের মাধ্যমে সতর্ক করেছি।

পেকুয়া উপজেলা সিপিপির সদর ইউনিয়ন টিম লিডার এফ সুমন বলেন, আমরা সদরের নিচু এলাকায় আগাম সতর্কতা জারি করেছি। সেই সাথে সাইক্লোন শেল্টারে নিরাপদ স্থানান্তর করার ব্যবস্থা নিচ্ছি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টিপাত অব্যাহত থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম

ত্রিশালে বৃদ্ধের লাশ উদ্ধার

কর্ণফুলীতে খাল পুনঃখননের টাকা লোপাটের অভিযোগ

দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল

পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

নাচোলে ডিএপি সার মজুদের অভিযোগ, ৫ হাজার টাকা জরিমানা নিয়ে কৃষকদের অসন্তোষ

ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে অশেষ কল্যাণ ও মাহাত্ম্য রয়েছে

বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার

আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯ বছর বয়সী রাজু দেখতে ৬ বছরের শিশু

মনোহরগঞ্জ - লাকসাম কুমিল্লয় আখের বাম্পার ফলন বাড়তি দামে কৃষকের মুখে হাসি

চিতলমারীতে মাদক সেবনের অপরাধে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত

বিদ্যুৎ সংযোগ না থাকলেও গ্রাহকের নামে ২০ হাজার টাকার বিল, পল্লী বিদ্যুৎ অফিসে মিটার জালিয়াতির অভিযোগ