ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

মান্দায় মাঠ ভরাটের নামে টিআর প্রকল্পের অর্থ হরিলুটের অভিযোগ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৮-৭-২০২৬ দুপুর ৩:২২

নওগাঁর মান্দায় স্কুলে মাঠ ভরাটের নামে টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের অর্থ হরিলোটের অভিযোগ উঠেছে।
উপজেলার কাশোঁপাড়া ইউনিয়নের বড় চকচম্পক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের নামে এ অর্থ হরিলুট করা হয়।
সরজমিনে গেলে স্থানীয়রা জানান, ২০২৫-২০২৬ অর্থ বছরের টিআর প্রকল্পের ২ লক্ষ টাকা মাঠ ভরাটের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। সেই বরাদ্দকৃত অর্থের টাকা দিয়ে নাম মাত্র লোক দেখানো কাজ করে সমুদয় অর্থ হরিলুট করেছেন প্রকল্পের সভাপতি। স্থানীয়রা আরো জানান, দায়সারা ভাবে স্কুল মাঠে কয়েক গাড়ি মাটির ফেলে ট্রাক্টর দিয়ে চাষ করে কাজ সমাপ্ত করে দেন।

মাঠ ভরাটের ব্যাপারে বড় চকচম্পক গ্রামের বাবুল হোসেন বলেন, প্রকল্পের সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাহমুদ আলম  দায়সারা কাজ মাটি ভরাট করেছেন। এরপর ট্রাক্টর দিয়ে স্কুলের মাঠে হালচাষ করে কাজ সমাপ্ত করেন। সহকারি শিক্ষক সোহেল মাষ্টারের ক্ষমতায় দায়সারা কাজ করে সব টাকা পকেটস্থ করেছেন।
স্থানীয় জয়বুর রহমান নামে এক ব্যক্তি বলেন, মাঠের উচু অংশের মাটি ট্রাক্টর দিয়ে চাষ করে মাঠ সমতল করে বিল তুলে নিয়েছেন। কয়েক গাড়ি কাদা মাটি মিশ্রণ করে মাঠ ভরাটের কাজ শেষ করেছেন। 

এবিষয়ে প্রকল্পের সভাপতি মাহমুদ আলম বলেন, মাঠ ভরাটের জন্য ৮০ গাড়ি মাটি ফেলা হয়েছে। পরবর্তী সময় মাঠ ভরাটের আরো কাজ করা হবে। মাঠ ভরাটের টাকা  আত্মসাতের কথা জানতে চাইলে তিনি সরাসরি সাক্ষাতের কথা বলে ফোন কেটে দেন।

এ প্রসঙ্গে প্রকল্প কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, এমপি মহোদয়ের পক্ষ থেকে মাঠ ভরাটের জন্য টিআর প্রকল্পের ২ লক্ষ টাকার একটি বরাদ্দ দেওয়া হয়েছে। সঠিকভাবে কাজ সম্পন্ন না হলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী

মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তায় বিএনপির ৪১ সদস্যের কমিটি: উপদেষ্টা সেলিমুজ্জামান

দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতে পটিয়ায় ছাত্রশক্তির মণ্ডপ পরিদর্শন

রাণীনগরে বীর মুক্তিযোদ্ধা মোসলিম উদ্দিনের ইন্তেকাল ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আবহ

ক্যাশলেস লেনদেন প্রসারে বাগেরহাটে ১৯ ব্যাংকের সমন্বয়ে কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত

পটিয়ায় দুই শতাধিক সনাতনী পরিবারের পেল হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : ২২ জেলের কারাদন্ড

কোনাবাড়িতে পৃথক দুইটি অগ্নি কান্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ

সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১

উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ

গাসিকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে সুদীপ বসাক ‎