হাঁটু পানিতে নেমে জলাবদ্ধতা নিরসনে মাঠে মসিক প্রশাসক রুকুনুজ্জামান সরকার
টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় যখন দুর্ভোগে পড়েছেন নগরবাসী, ঠিক সেই সময় ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে মাঠে নেমেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) প্রশাসক মোঃ রুকুনুজ্জামান সরকার। বুধবার (৮ জুলাই) প্রবল বৃষ্টির মধ্যেই হাঁটু পানিতে নেমে নগরীর বিভিন্ন এলাকার জলাবদ্ধতা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। একই সঙ্গে দ্রুত পানি নিষ্কাশনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চলমান কার্যক্রম তদারকি করেন। সকাল থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি ঘুরে দেখেন প্রশাসক। কোথায় পানি জমে আছে, কোথায় ড্রেনেজ ব্যবস্থায় প্রতিবন্ধকতা রয়েছে এসব বিষয় সরাসরি পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। তাঁর এই উপস্থিতি স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
স্থানীয়দের ভাষ্য, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে প্রশাসকের মাঠে উপস্থিত থেকে কাজ তদারকি করা জনসেবার প্রতি আন্তরিকতার পরিচয় বহন করে। অনেকেই মনে করছেন, এমন দায়িত্বশীল নেতৃত্ব নগরবাসীর আস্থা আরও বৃদ্ধি করবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগ ইতোমধ্যে জলাবদ্ধতা নিরসনে একযোগে কাজ করছে। প্রশাসক মোঃ রুকুনুজ্জামান সরকারের নেতৃত্বে দ্রুত পানি নিষ্কাশন, ড্রেন পরিষ্কার এবং সংকটাপন্ন এলাকাগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। মসিক প্রশাসক মোঃ রুকুনুজ্জামান সরকার বলেন,ভারি বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও দ্রুত পানি নেমে যাচ্ছে। সকাল থেকেই আমি বিভিন্ন এলাকা পরিদর্শন করছি। মূলত অলিগলিতে বেশি পানি জমে আছে। অনেক বহুতল ভবনের মালিক অপরিকল্পিতভাবে ড্রেনে ময়লা-আবর্জনা ফেলায় পানি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে, যার ফলে এ ধরনের জলাবদ্ধতা দেখা দিচ্ছে।
এমএসএম / Aminur
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied