ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বিএমইউতে রোবোটিক রিহ্যাবিলিটেশন বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু, উপাচার্যের পরিদর্শন


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৮-৭-২০২৬ দুপুর ৪:৪২

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের অধীনস্থ রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারে ৭ জুলাই থেকে ৯ জুলাই ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী রোবোটিক রিহ্যাবিলিটেশন বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই প্রশিক্ষণ কর্মসূচিতে চীন থেকে আগত বিশেষজ্ঞ পুনর্বাসন চিকিৎসকগণ বিভাগের চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টদের আধুনিক রোবোটিক পুনর্বাসন প্রযুক্তি বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করছেন। একই সঙ্গে চীন থেকে আগত বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা বাংলাদেশের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের রোবোটিক যন্ত্রপাতির পরিচালনা, ক্যালিব্রেশন, রক্ষণাবেক্ষণ, ত্রুটি শনাক্তকরণ এবং কারিগরি ব্যবস্থাপনা বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ দিচ্ছেন।

প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য হলো আধুনিক রোবোটিক পুনর্বাসন প্রযুক্তির কার্যকর ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করা, রোগীভেদে উপযুক্ত রোবোটিক ডিভাইস নির্বাচন, চিকিৎসা ও পুনর্বাসন পরিকল্পনায় প্রযুক্তির সর্বোত্তম প্রয়োগ এবং সংশ্লিষ্টদের দক্ষতা আরও উন্নত করা। প্রশিক্ষণে বিভিন্ন রোবোটিক রিহ্যাবিলিটেশন সিস্টেমের অপারেশন, সফটওয়্যার ব্যবস্থাপনা, রোগী মূল্যায়ন, থেরাপি প্রোটোকল, নিরাপত্তা ব্যবস্থা এবং চিকিৎসার ফলাফল মূল্যায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণের পাশাপাশি চীনা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা রোবোটিক যন্ত্রপাতির সার্বিক কার্যকারিতা পরীক্ষা ও কারিগরি সমস্যা সমাধানের কাজও সম্পন্ন করছেন। এর ফলে কেন্দ্রের রোবোটিক ডিভাইসগুলো আরও কার্যকর ও নিরবচ্ছিন্নভাবে রোগীদের সেবা প্রদান করতে সক্ষম হবে।

চলমান প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিন, ৮ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ এবং ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুর রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁরা প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং চীনা বিশেষজ্ঞ দল ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা চিকিৎসাধীন রোগীদের সঙ্গেও কথা বলেন এবং তাঁদের চিকিৎসা ও পুনর্বাসনের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। রোগীরা কেন্দ্রের আধুনিক রোবোটিক পুনর্বাসন সেবা ও চিকিৎসার ইতিবাচক ফলাফল সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের সার্বিক কার্যক্রম ও চলমান আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচির প্রশংসা করে বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর পুনর্বাসন চিকিৎসা দেশের স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। রোগীকেন্দ্রিক, গবেষণাভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন পুনর্বাসন সেবা নিশ্চিত করতে এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ কেন্দ্রের কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও টেকসই করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আধুনিক যন্ত্রপাতির যথাযথ রক্ষণাবেক্ষণ, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং জনবল প্রশিক্ষণের ধারাবাহিকতার ওপর গুরুত্বারোপ করেন।

ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. এম এ শাকুর বলেন, রোবোটিক রিহ্যাবিলিটেশন বর্তমানে পুনর্বাসন চিকিৎসার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় ক্ষেত্র। স্ট্রোক, স্পাইনাল কর্ড ইনজুরি, ট্রমাটিক ব্রেইন ইনজুরি, পারকিনসন রোগ, সেরিব্রাল পালসি এবং অন্যান্য স্নায়বিক ও মাংসপেশিজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের কার্যক্ষমতা পুনরুদ্ধার, দৈনন্দিন জীবনযাত্রায় স্বনির্ভরতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে এ প্রযুক্তি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞ চিকিৎসক ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের অংশগ্রহণে আয়োজিত এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশে রোবোটিক পুনর্বাসন চিকিৎসার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ ভবিষ্যতেও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর পুনর্বাসন সেবার পরিধি সম্প্রসারণ, গবেষণা কার্যক্রম জোরদার এবং রোগীদের জন্য বিশ্বমানের চিকিৎসা ও পুনর্বাসন সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এমএসএম / এমএসএম

ত্রিশালে বৃদ্ধের লাশ উদ্ধার

কর্ণফুলীতে খাল পুনঃখননের টাকা লোপাটের অভিযোগ

দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল

পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

নাচোলে ডিএপি সার মজুদের অভিযোগ, ৫ হাজার টাকা জরিমানা নিয়ে কৃষকদের অসন্তোষ

ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে অশেষ কল্যাণ ও মাহাত্ম্য রয়েছে

বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার

আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯ বছর বয়সী রাজু দেখতে ৬ বছরের শিশু

মনোহরগঞ্জ - লাকসাম কুমিল্লয় আখের বাম্পার ফলন বাড়তি দামে কৃষকের মুখে হাসি

চিতলমারীতে মাদক সেবনের অপরাধে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত

বিদ্যুৎ সংযোগ না থাকলেও গ্রাহকের নামে ২০ হাজার টাকার বিল, পল্লী বিদ্যুৎ অফিসে মিটার জালিয়াতির অভিযোগ