সমাজসেবিকা সুফিয়া বেগম সরকারের সহযোগিতা চায়
কুমিল্লার চৌদ্দগ্রামে এক অসহায় বিধবা সমাজসেবিকার জমি জবরদখল, মারধর ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় চিহ্নিত ভূমিদস্যু নেয়ামত উল্লাহ ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনায় গতকাল সোমবার (৬ জুলাই) ভুক্তভোগী সুফিয়া বেগম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং- ১০, তারিখ: ০৬/০৭/২০২৬)।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চিওড়া ইউনিয়নের পূর্ব সাঙ্গীশ্বর গ্রামের বাসিন্দা ও সমাজসেবিকা সুফিয়া বেগমের পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন ধরে দখলের পাঁয়তারা করছিল নেয়ামত উল্লাহ গং। এরই ধারাবাহিকতায় গত রোববার সন্ত্রাসী বাহিনী নিয়ে সুফিয়া বেগমের নিজস্ব ভূমিতে ঢুকে দেয়াল ভাঙচুর এবং সীমানা চিহ্ন নষ্ট করে তারা। এ সময় বাধা দিতে গেলে সন্ত্রাসীরা ওই বিধবা নারীকে পিটিয়ে গুরুতর আহত করে। ভুক্তভোগী সুফিয়া বেগমের দুই ছেলে বর্তমানে সৌদি আরব প্রবাসী হওয়ায় তিনি বাড়িতে একা এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অনুসন্ধানে জানা গেছে, নেয়ামত উল্লাহ ও তার বাহিনীর ভূমিদস্যুতার ইতিহাস দীর্ঘদিনের। ২০২১ সালেও তারা সুফিয়া বেগম ও তার স্বামী মরহুম আব্দুল ওহাবের ওপর বর্বর হামলা চালিয়েছিল। ওই ঘটনায় কুমিল্লা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হলে আসামিরা ভবিষ্যতে এমন অপরাধ না করার মুচলেকা দিয়ে জামিন পায় (পিআর মামলা নং- ৪২৮, তারিখ: ০৪/১০/২০২১)। কিন্তু আদালতের মুচলেকা তোয়াক্কা না করে স্থানীয় একটি রাজনৈতিক প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তারা আবারও এলাকায় ত্রাস সৃষ্টি করছে। স্থানীয়দের অভিযোগ, এই চক্রটি ইতিপূর্বে এলাকার বেশ কয়েকটি সংখ্যালঘু হিন্দু পরিবারের জমিও অবৈধভাবে জবরদখল করেছে।
জানতে চাইলে স্থানীয় চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "বিষয়টি আমি অবগত আছি। একজন অসহায় বিধবা নারীর ওপর এই বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি প্রশাসনের কাছে এই চিহ্নিত অপরাধী ও ভূমিদস্যুদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"
চৌদ্দগ্রাম থানা পুলিশ জানায়, সুফিয়া বেগমের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ
মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় তোলপাড়
দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ
মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে
নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার
অবশেষে ক্লোজ হলেন সাভারের বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহ
ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর।
গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ
দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক
চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড