ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

২ দফা দাবীতে বাগেরহাটে ডাক বিভাগের ইডি কর্মচারীদের মানববন্ধন


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ৮-৭-২০২৬ রাত ১১:৩৩

বেতনভাতা বৃদ্ধি ও  বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি দেয়ার দাবীতে বাগেরহাটে অনিদ্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে জেলা ইডি কর্মচারীবৃন্ধ। বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনের রাস্তায় ও শহীদ মিনার এলাকায় পৃথক পৃথকভাবে মানববন্ধন করে এ ধর্মঘটের ডাক দিয়েছেন।  মানববন্ধন চলাকালে তাদের দাবী তুলে বক্তব্য রাখেন নিমাই পদ দাশ, হাওলাদার বাশারুল, সিরাজুল ইসলাম, মোড়েলগঞ্জের ঢুলিগাতি শাখা পোষ্ট অফিসের  পোষ্ট মাস্টার জীবন কৃষ্ণ সরকার, কচুয়া গোপালপুর এলাকার প্রদীপ পাইক, গোটাপাড়ার আল মামুন, রামপাল পিপলবুনিয়া এলাকার সূর্য্যকান্ত হালদার ফকিরহাটের ইডি বোরহান উদ্দিন সরদারসহ নুশরাত নুরহান,হরিদাশ চন্দ্র রায় ও ইমরান প্রমুখ। বক্তারা বলেন আমরা অবহেলিত ডাক কর্মচারী। নবাবী ভাষায় বলতে গেলে বলতে হয় বৃটিশ আমলের ডাক বিভাগ দুই ভাগে বিভক্ত হয়েছে।  বিভাগীয় কর্মচারী   আর অবিভাগীয় কর্মচারী। এই বিভাগীয় কর্মচারীরা তাদের অফিস থেকে প্রদত্ত সকল সুযোগ সুবিধা, যেমন: ইনক্রিমেন্ট, উৎসব বোনাস, পেনশন সব কিছুই তারা পেয়ে থাকেন। অপর পক্ষে আমরা অবিভাগীয় কর্মচারীরা বিংশ শতাব্দীর বর্বরতার  নির্মম স্বাক্ষী । সারা বাংলাদেশে আমাদের অবিভাগীয় কর্মচারীর সংখ্যা ২৩ হাজার ২১ জন। যাদের নাম মাত্র ভাতায়  কলুর বলদের মত খাটাচ্ছেন ডাকবিভাগ তথা ডাক মন্ত্রণালয়। এখানে না বললেই নয় একই কাজ করতে হয় আমাদের সবার কি বিভাগীয় আর কি অবিভাগীয়। চরম বৈষম্যের শিকার একজন অ-বিভাগীয় পোস্ট মাস্টার ভাতা পান ৪ হাজার ৪৬০ টাকা। একজন রানার পান ৪ হাজার ১৯০ টাকা। একজন পিয়ন পান ৪ হাজার ৩৫৪ টাকা। আর এদের নেই চাকরির কোন নিশ্চয়তা। ডাক বিভাগের সমস্ত অফিসার এদের প্রতি দয়াশীল  কিন্তু বাস্তবে তাদের রুপ ভিন্ন। একাধিকবার বেতন ভাতা বৃদ্ধি করার আশ্বাস দিলেও, তাল বাহানা করে কেড়ে নেওয়া হয়েছে নায্য অধিকার। কোন আন্দোলন করতে গেলে বিভাগীয় কর্মচারীরা বিভিন্ন ভয়-ভীতি দিয়ে আন্দোলন করতে দেয় নাই। কিন্তু এখন আর আটকাতে পারছে না । সারা বাংলাদেশের ন্যায় আমরা বাগেরহাটের ডাক বিভাগের অবিভাগীয় কর্মচারীরা দাবী মেনে নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত