ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দাগনভূঞা প্রেস ক্লাব সভাপতি ইয়াসীন সুমন ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ৮-৭-২০২৬ রাত ১১:৩৪

ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতা  মো: ইয়াসীন সুমন।

তিনি ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।  ২০০৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত একটি বেসরকারি কোম্পানীতে চাকরি করে।  বর্তমানে  নিউজ২৪ এর ফেনী প্রতিনিধি, দৈনিক ইনকিলাব পত্রিকার দাগনভূঞা উপজেলা প্রতিনিধির পাশাপাশি দাগনভূঞা প্রেস ক্লাব সভাপতি ও সামাজিক সংগঠন তৃণমূল ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

তাঁর বাবা ছিলেন বাংলাদেশ রেলওয়ের একজন সাবেক কর্মকর্তা।  স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। তাঁর শিক্ষাগতযোগ্যতা বি.কম। নির্বাচিত হলে তিনি 
ইউনিয়নে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অনিয়ম, দুর্নীতি, স্বজন—প্রীতি, সালিশ বাণিজ্য বন্ধে এবং ইন্সাফভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, বেকার সমস্যা সমাধান, রাস্তাঘাটের উন্নয়ন, নারী অধিকার প্রতিষ্ঠা করাসহ অত্র ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন।তিনি ইউনিয়নের সম্মানিত ভোটারদের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশী।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান