ব্রাহ্মণবাড়িয়ার তিন রেলস্টেশনে মৌলিক সুবিধার সংকট: দুর্ভোগে প্রতিবন্ধী ও নারী যাত্রী
ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া, কসবা ও আখাউড়া রেলস্টেশনে প্রতিবন্ধী যাত্রীদের চলাচলের জন্য প্রয়োজনীয় হুইলচেয়ার র্যাম্প এবং নারী যাত্রীদের জন্য পৃথক বিশ্রামাগার বা অপেক্ষমাণ কক্ষ না থাকায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো যাত্রী। এ অবস্থার দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে লিখিত আবেদন জানানো হয়েছে।
সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ জেলা ব্রাহ্মণবাড়িয়ার এই তিনটি রেলস্টেশন দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করেন। যাত্রীদের মধ্যে রয়েছেন প্রতিবন্ধী ব্যক্তি, নারী, প্রবীণ, শিশু ও দুগ্ধপোষ্য সন্তানসহ অসংখ্য মা। কিন্তু স্টেশনগুলোতে হুইলচেয়ার চলাচলের উপযোগী র্যাম্প না থাকায় প্রতিবন্ধী যাত্রীদের ট্রেনে ওঠানামা করতে অন্যের সহায়তার ওপর নির্ভর করতে হয়। এতে তারা প্রতিনিয়ত ভোগান্তি ও ঝুঁকির মুখে পড়ছেন।
অন্যদিকে নারী যাত্রীদের জন্য পৃথক ও স্বাস্থ্যসম্মত বিশ্রামাগার কিংবা অপেক্ষমাণ কক্ষ না থাকায় দীর্ঘ সময় ট্রেনের অপেক্ষায় থাকা নারী, শিশু ও বয়স্কদের নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে অসুস্থ নারী, গর্ভবতী ও শিশু নিয়ে ভ্রমণকারী মায়েদের জন্য পরিস্থিতি আরও কষ্টকর হয়ে উঠছে।
সচেতন মহলের মতে, প্রতিবন্ধীবান্ধব ও নারীবান্ধব রেলস্টেশন গড়ে তোলা সময়ের দাবি। বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংরক্ষণ এবং নারীবান্ধব জনসেবা নিশ্চিত করার জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকারের অংশীদার। সে আলোকে দেশের গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলোতে প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী ও সমাজসেবক কবির আহমেদ ভূঁইয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "প্রতিবন্ধী ব্যক্তি, নারী ও শিশুদের নিরাপদ ও সম্মানজনক যাতায়াত নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া, কসবা ও আখাউড়া রেলস্টেশনে জরুরি ভিত্তিতে হুইলচেয়ার র্যাম্প এবং নারীদের জন্য পৃথক বিশ্রামাগার স্থাপন করা প্রয়োজন। এটি শুধু একটি অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং মানবিক ও সাংবিধানিক দায়িত্বও।"
তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য তিনি রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার আন্তরিক হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় যাত্রী ও
এমএসএম / এমএসএম
ব্রাহ্মণবাড়িয়ার তিন রেলস্টেশনে মৌলিক সুবিধার সংকট: দুর্ভোগে প্রতিবন্ধী ও নারী যাত্রী
নড়াইলের কালিয়ায় ওয়ান শুটার গান ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
দাগনভূঞা প্রেস ক্লাব সভাপতি ইয়াসীন সুমন ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা
২ দফা দাবীতে বাগেরহাটে ডাক বিভাগের ইডি কর্মচারীদের মানববন্ধন
নেত্রকোণায় দীর্ঘ ১৩ বছর পর সন্তানের পিতৃপরিচয়-ধর্ষকের যাবজ্জীবন
মাগুরা পৌর নির্বাচনে আলোচনার শীর্ষে মাসুদ হাসান খান কিজিল
সমাজসেবিকা সুফিয়া বেগম সরকারের সহযোগিতা চায়
আইএইচআর (২০০৫) মাল্টিসেক্টরাল স্টেকহোল্ডার শীর্ষক বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধ পাল্টাপাল্টি দখল ও মামলার অভিযোগ
বিএমইউতে রোবোটিক রিহ্যাবিলিটেশন বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু, উপাচার্যের পরিদর্শন
কুড়িগ্রামে বিদ্যুৎ স্পষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু
হাঁটু পানিতে নেমে জলাবদ্ধতা নিরসনে মাঠে মসিক প্রশাসক রুকুনুজ্জামান সরকার