ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

কারফা পাবলিক একাডেমীতে বৃক্ষরোপন কর্মসূচি পালিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৭-২০২৬ দুপুর ১:৩২

বর্ণাঢ্য শোভাযাত্রা, ক্যাম্পাসে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের মাঝে ফলদ-বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণের মধ্য দিয়ে বরিশালের উজিরপুরের কারফা পাবলিক একাডেমীতে (মাধ্যমিক বিদ্যালয়) সম্প্রতি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। 

বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাব মোকাবেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়টিতে এ কর্মসূচি পালিত হয়।

পরিবেশ সংরক্ষণে ছোটবেলা থেকেই শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করতে কর্মসূচির মূল সুর ছিল ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’।

এ উপলক্ষে গত(২৯ জুলাই) সোমবার সকাল ১০টায় একাডেমীর (মাধ্যমিক বিদ্যালয়) ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিদ্যালয় ক্যাম্পাস ও কারফা বাজারসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারফা পাবলিক একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি প্রণয় বিশ্বাস।

শোভাযাত্রা শেষে একাডেমীর প্রধান শিক্ষক সুশীল কুমার ওঝা’র সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে একাডেমীর ক্যাম্পাসে নানা প্রজাতির ফলদ-বনজসহ বিভিন্ন প্রকার ঔষধি গাছের চারা রোপণ করা হয়। #

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় তোলপাড়

দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ

মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে

নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার

অব‌শে‌ষে ক্লোজ হলেন সাভারের বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহ

ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর।

গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ

দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় লিখিত অভিযোগ