ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শনে সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ৯-৭-২০২৬ দুপুর ১:৩৩

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। পরিদর্শনকালে তিনি কেন্দ্রের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে পর্যালোচনা সভায় অংশ নেন এবং ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সরকারি সফরের অংশ হিসেবে মন্ত্রী সকাল ৯টা ৪০ মিনিটে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে পৌঁছান। এ সময় তিনি কেন্দ্রের বিভিন্ন অবকাঠামো, আবাসন, শিক্ষা, প্রশিক্ষণ ও শিশুদের কল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন করেন। সফরকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু ইউসুফ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহা মোহাম্মদ মাহবুব, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া, ডিসি (সিএসবি) মহিউল ইসলাম, শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. এমরান খান এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ১১টায় মন্ত্রী কেন্দ্রের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন শেষে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং শিশুদের কল্যাণে গ্রহণযোগ্য উদ্যোগ নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন। সভা শেষে বিভিন্ন খেলাধুলায় পারদর্শিতা প্রদর্শনকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পরিদর্শন ও আনুষ্ঠানিকতা শেষে সকাল ১১টা ৫০ মিনিটে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে টঙ্গী ত্যাগ করেন। মন্ত্রীর সরকারি সফর উপলক্ষে জেলা প্রশাসন, গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) এবং সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা