ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

শেরপুরে জনস্বার্থে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ৯-৭-২০২৬ দুপুর ১:৩৬

শেরপুরে জনস্বার্থে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক, শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন এই গণশুনানি গ্রহণ করেন।

গণশুনানিতে ভূমি-সংক্রান্ত সমস্যা, চিকিৎসা সহায়তা, কর্মে অক্ষমতা, বেকারত্ব, আর্থিক দুর্দশাসহ বিভিন্ন সমস্যা নিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের সঙ্গে জেলা প্রশাসক সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক সকলের বক্তব্য শুনে সমস্যার ধরন অনুযায়ী আর্থিক সহায়তা, প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

এদিন ৯৯ জন ব্যক্তিকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং ৬ জন ব্যক্তিকে চিকিৎসকের পরামর্শপত্র অনুযায়ী ওষুধ ক্রয়ের ব্যবস্থা করে দেওয়া হয়। গণশুনানিতে ৪ জন নারীকে গৃহ নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা ও ১ জন ভ্যান চালক সম্প্রতি যার ভ্যানটি চুরি হয়ে যায় তার আবেদনের প্রেক্ষিতে তাকে ১ টি ভ্যান ক্রয় করে দেবার ব্যবস্থা গ্রহণ করা হয়।  

এছাড়া ২৯ জন ব্যক্তিকে তাঁদের সমস্যার ধরন অনুযায়ী পুলিশ সুপারের কার্যালয়, জেলা রেজিস্ট্রারের কার্যালয়, শেরপুর পৌরসভা কার্যালয়, নকলা, নালিতাবাড়ী, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বিভিন্ন ভূমি অফিস, জেলা সমাজসেবা অফিস, সদর হাসপাতাল তত্তাবধায়কের কার্যালয়, উপজেলা সমাজ সেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শসহ প্রেরণ করা হয়।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় তোলপাড়

দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ

মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে

নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার

অব‌শে‌ষে ক্লোজ হলেন সাভারের বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহ

ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর।

গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ

দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় লিখিত অভিযোগ