অপরাধ নিয়ন্ত্রণে সাফল্যের স্বীকৃতি পেলেন ধুনট থানার ওসি আতিকুল ইসলাম
অপরাধ দমন, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় জুন-২০২৬ মাসের জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিশেষ সম্মাননা স্মারক অর্জন করেছেন বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম।
বগুড়া জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জুন মাসজুড়ে ধুনট থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা, গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা পালন করেন ওসি আতিকুল ইসলাম। দায়িত্ব পালনে পেশাদারিত্ব, দক্ষতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
এ সম্মাননা অর্জনে ধুনট থানার পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও অপরাধ দমন, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ
মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় তোলপাড়
দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ
মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে
নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার
অবশেষে ক্লোজ হলেন সাভারের বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহ
ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর।
গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ
দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক
চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড