নেত্রকোণায় নারী শিক্ষিকাকে শ্লীলতাহানীর ঘটনায় ওলামালীগ নেতার বিরুদ্ধে অভিযোগ
নেত্রকোণার মোহনগঞ্জে ইসলামী ফাউন্ডেশন পরিচালিত একটি মাদরাসার শিক্ষিকাকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে মোঃ সোলায়মান হোসেন (৩৫) নামে অপর এক শিক্ষকের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক বরাবরগত অভিযোগ করেছেন।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক শাহ আলম অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে ২২ জুন লিখিত অভিযোগটি করেন ওই ভুক্তভোগী শিক্ষিকা।
অভিযুক্ত সোলায়মান হোসেন জেলার আটপাড়া উপজেলায় ইসলামী ফাউন্ডেশন পরিচালিত শ্রীরামপুর দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক। তিনি জেলা আওয়ামী ওলামালীগের আহ্বায়ক কমিটির সদস্য।
অভিযোগ সূত্রে জানা গেছে,ভুক্তভোগী শিক্ষিকা ও অভিযুক্ত শিক্ষক সোলায়মান হোসেন কয়েক বছর আগে মোহনগঞ্জে ইসলামী ফাউন্ডেশন পরিচালিত একই মাদরাসায় শিক্ষকতা করতেন। ওই সময় ভুক্তভোগীকে প্রায়ই-প্রস্তাব দিতেন এবং অশালীন কথাবার্তা বলতেন। একপর্যায়ে বিষয়টি মাসরাসা কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজনকে জানান ওই শিক্ষিকা। একপর্যায়ে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে সোলায়মান হোসেনকে আটক করে। পরে সেখান থেকে পালিয়ে গিয়ে আর ওই মাদরাসায় পেরেননি। পরে বদলি হয়ে আটপাড়া উপজেলায় শ্রীরামপুর দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় চলে যান। সেখানে গিয়ে ভুক্তভোগীর স্বামীকে প্রাণনাশের হুমকিমদেন।
এসব ঘটনায় ওই সময়ে জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক বরাবর একাধিক অভিযোগ দেওয়া হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সবকিছু ধামাচাপা দেন সোলায়মান। অভিযোগ করার পর থেকে সোলায়মান ক্ষিপ্ত হয়ে অভিযোগকারীকে উত্ত্যক্ত ও হয়রানির মাত্রা বাড়িয়ে দেন বলে অভিযোগে বলা হয়েছে।
গত ২১ জুন জেলা কার্যালয় থেকে বের হলে ওই শিক্ষিকার পথরোধ করে অশালীন গালাগাল ও ধস্তাধস্তি করার চেষ্টা করেন সোলায়মান।
পরে ২২ জুন ওই শিক্ষিকা উপপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন।
জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ শাহ্ আলম বলেন,অভিযোগ পেয়েছি। সড়ক দুর্ঘটনায় আমার পা ভেঙ্গে যাওয়ায় চিকিৎসাধীন রয়েছি। ফলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে দেরি হচ্ছে। কিছুটা সুস্থ হলেই অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শিক্ষক ও ওলামালীগ নেতা মোঃ সোলায়মান হোসেনের ব্যবহৃত মোবাইলফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে উনার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ছবি- অভিযুক্ত শিক্ষক সোলায়মান ও ওলামালীগের কমিটি
এমএসএম / এমএসএম
ক্যাশলেস লেনদেন প্রসারে বাগেরহাটে ১৯ ব্যাংকের সমন্বয়ে কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত
পটিয়ায় দুই শতাধিক সনাতনী পরিবারের পেল হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : ২২ জেলের কারাদন্ড
কোনাবাড়িতে পৃথক দুইটি অগ্নি কান্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১
উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ
গাসিকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে সুদীপ বসাক
বা ঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়না দুয়ারী রিং জালে আটকা পড়ল ১৩ ফুটের অজগর
ভূরুঙ্গামারীতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা, মণ্ডপ পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল