গোপালগঞ্জ-ঢাকা ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের মুকসুদপুরে যাত্রাবিরতি না থাকায় ক্ষোভ
গোপালগঞ্জ- ঢাকা রুটে নতুন ১৩৫/১৩৬ নং ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন আগামী ১০ আগস্ট -২০২৬ইং তারিখ থেকে চলাচল শুরু করবে বলে বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে। তবে ট্রেনটির নির্ধারিত স্টুপেজ তালিকায় মুকসুদপুর রেলস্টেশনে স্টুপেজ না থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। রেলওয়ের প্রকাশিত সময়সূচি অনুযায়ী
,ট্রেনটি ঢাকা থেকে বিকেল ৩টা ৩০ মিনিটে ছেড়ে রাত ৭টা ৩০ মিনিটে গোপালগঞ্জের গোবরা (ঘোনাপাড়া) রেলস্টেশনে পৌঁছাবে। ফিরতি পথে রাত ৮টায় গোবরা থেকে ছেড়ে রাত ১১টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। সূত্র জানায়, ১৩৫/১৩৬ নং ট্রেনটি ঢাকা, কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, শিবচর, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর, কাশিয়ানী জংশন, গোপালগঞ্জ ও গোবরা স্টেশনে যাত্রাবিরতি করবে। তবে মুকসুদপুর রেলস্টেশনে কোনো যাত্রাবিরতি রাখা হয়নি। এতে দীর্ঘদিন ধরে ট্রেন চলাচলের অপেক্ষায় থাকা মুকসুদপুরবাসীর প্রত্যাশা ভেঙে গেছে বলে স্থানীয়রা জানান। তাদের দাবি, মুকসুদপুর একটি গুরুত্বপূর্ণ উপজেলা হওয়ায় এখানে ট্রেনটির যাত্রাবিরতি রাখা হলে হাজারো যাত্রী সরাসরি উপকৃত হবেন। এবিষয়ে মুকসুদপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম এবং বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ১৩৫/১৩৬ নং অভিযাত্রী কমিউটার’ ট্রেনের মুকসুদপুর রেলস্টেশনে যাত্রাবিরতি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত